1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 12:56 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

প্রধানমন্ত্রী ছাড়া অন্য কেউ আশ্রয়ণ প্রকল্পের কথা চিন্তা করেনি: প্রতিমন্ত্রী রুমানা আলী

Reporter Name
  • Update Time : Saturday, February 3, 2024,
  • 234 Time View

 

 

সেলিম রেজা বিশেষ প্রতিনিধি।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের প্রাণের মানুষ। আমরা যত বেশি আপনাদের কাছে যাই, আপনাদের সুখ-দুঃখের কথা শুনি, তিনি (প্রধানমন্ত্রী) তত বেশি খুশি হন মন্তব্য করে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলী বলেছেন, ‘প্রধানমন্ত্রী সব সময় বলেন, এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে। প্রধানমন্ত্রী শাকসবজি, ফলমূলের বাগানের ওপর জোর দিয়েছেন, যাতে নিজেদের উৎপাদিত শাক-সবজি, ফলমূল দিয়ে আপনাদের পরিবারের চাহিদা পূরণ করতে পারেন। আপনাদের সংসারের ব্যয় কমাতে পারেন।’

 

শুক্রবার দুপুরে গাজীপুরের শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া আশ্রয়ণ প্রকল্পের নির্মাণাধীন ঘর পরিদর্শন ও শীতবস্ত্র বিতরণের সময় এসব কথা বলেন অধ্যাপক রুমানা আলী।

 

অধ্যাপক রুমানা আলী বলেন, ‘আপনার বাড়ির আশপাশে যতটুকু জমি আছে, তা পুরোপুরি কাজে লাগান। যেন কোনো শাক-সবজি বাজার থেকে কিনতে না হয়। একটা করে পেয়ারাগাছ লাগাতে পারেন। আপনাদের পরিবারের পুষ্টির চাহিদা যাতে আপনারা পূরণ করতে পারেন।’

 

শ্রীপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও শামীমা ইয়াসমিনের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণের সময় প্রতিমন্ত্রী আরও বলেন, ‘গুচ্ছগ্রাম আমার সেই ছোটবেলা থেকে দেখা। আমার বাবা প্রয়াত সাংসদ অ্যাডভোকেট রহমত আলী ১৯৯৬-৯৭ সালে আপনাদের সমস্যা চিহ্নিত করে ভালোবেসে এই গুচ্ছগ্রাম করে দিয়েছেন। সেটা প্রধানমন্ত্রী আশ্রয়ণ প্রকল্প করে, দলিলপত্র করে দিয়ে মালিকানা হস্তান্তর করেছেন। এটা প্রধানমন্ত্রী ছাড়া অন্য কেউ চিন্তা করেনি।’

 

তিনি আরও বলেন, ‘যাঁদের ঘর ছিল না, বাড়ি ছিল না, যাঁদের কোনো জায়গাজমি ছিল না, তাঁদের জায়গা দিয়ে পাকা বাড়ি তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী। আপনাদের একটা আয়ের পথও করে দিয়েছেন।’

 

এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, শ্রীপুর পৌরসভার মেয়র মো. আনিছুর রহমান, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্ জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মুয়ীতুল ইসলাম, শ্রীপুর উপজেলা যুবলীগের সভাপতি মো. কমর উদ্দিন, যুবলীগ নেতা আনোয়ার হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট