1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 20, 2026, 4:38 am
Title :
গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল 

আলীকদমে ইটভাটায় কয়লার বদলে বনের কাঠ পুড়িয়ে তৈরি হচ্ছে ইট।

Reporter Name
  • Update Time : Sunday, February 4, 2024,
  • 283 Time View

 

বিশেষ প্রতিনিধিঃ

 

আলীকদম উপজেলার সদর ইউনিয়নে ৩নং দক্ষিণ পালং পাড়ারয় জনবসতির মাঝে অবৈধ ভাবে গড়ে ওঠা এফবিএম” ইটভাটায় জ্বালানি হিসেবে প্রকাশ্যে বনের কাঠ পোড়ানো হচ্ছে । এছাড়াও ইট তৈরির কাজে ব্যবহার হচ্ছে পাহাড় কেটে নিয়ে আসা মাটি।

 

সরেজমিনে গিয়ে দেখা যায়, পাহাড় কেটে ভাটায় ইট তৈরির কাজে ব্যবহারের জন্য হাজার হাজার ঘনফুট মাটি মজুদ রাখাসহ ইটভাটায় জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য অবৈধ কাঠের ডিপো স্থাপনের মাধ্যমে কয়েক হাজার ঘনফুট কাঠ মজুদ রেখে প্রতিনিয়ত এই কাঠ জ্বালানি হিসেবে ভাটার চুল্লীতে প্রকাশ্যে পোড়ানো হলেও স্থানীয় বনবিভাগ ও পরিবেশ অধিদপ্তর কোন ব্যবস্থা নিচ্ছেন না।

 

স্থানীয়রা জানান সামাজিক নবায়ন ও সংরক্ষিত সবুজ বনাঞ্চল হতে পুরো সিজন ধরে বিভিন্ন প্রজাতির গাছপালা কেটে একটি সংঘবদ্ধ কাঠ পাচারকারী দল ইটভাটায় গুলোতে জ্বালানি হিসেবে কাঠ সরবরাহ দিচ্ছে। নিতি আরও জমানায় ইটভাটার চুল্লি জ্বালালে পুরো এলাকা উত্তপ্ত, ধুলাবালুর জন্য টিকা মুশকিল হয়ে পড়ে।

 

নাম প্রকাশে অনিচ্ছুক ভাটার দায়িত্বরত এক ব্যক্তি জানান রাতের আঁধারে পাহাড় কেটে ডাম্প ট্রাকযোগে মাটি নিয়ে এসে মজুদ করা হয়। এখানকার স্থানীয় কিছু কাঠ ব্যবসায়ী বিভিন্ন সময়ে বিশেষ করে রাতে ভাটায় মজুদ করা হয়। সেখান থেকে ইটভাটার চুল্লীতে পোড়ানো হয়।

 

বিষয়ে জানতে চাইলে আলীকদম পানবাজার বিট , তৈন রেঞ্জ  কর্মকর্তার জনাব খান জুলফিকার আলী বলেন ইটভাটায় কাঠ পোড়ানোর বিষয় হলে ইচ্ছে করলে অভিযানে যেতে পারি না। জেলা প্রশাসন কিংবা উপজেলা প্রশাসনকে অবগত করে আমরা ঘটনাস্থলে অভিযানে যেতে পারি। এর বাইরে তাদের কিছুই করণীয় নেই।

 

“এফবিএম” ম্যানেজার মাইন উদ্দিন বলেন সব ব্রিক ফিল্ডে পাহাড়ের মাটি ও কাঠ পুড়িয়ে ইট তৈরি হয়, আমরা পোড়ালে দোষ কি।

 

এবিষয়ে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব আতাউল গনি ওসমানী মহোদয় বলেন, অবৈধ ভাবে পাহাড় কাটা, ইটভাটায় জ্বালানি হিসেবে কাঠ পোড়ানো বেআইনি। অবৈধ ভাবে কাঠ মজুদ রেখে ইটভাটায় জ্বালানি হিসেবে কাঠ পোড়ানো বিষয়ে বনবিভাগ অভিযান পরিচালনার মাধ্যমে ব্যবস্থ নিতে পারে। সেক্ষেত্রে বনবিভাগ চাইলে আমরা অভিযানে যাব ।

 

বান্দরবান জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব ফখুরউদ্দিন জানান পরিবেশ অধিদপ্তর কাঠ জব্দ করতে পারেনা। অবৈধ ভাবে পাহাড় কাটার বিষয় হলে ব্যবস্থা নিতে পারি। তবে কাঠ পোড়ানোর বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি মোবাইল কোট পরিচালনা করতে পারেন।

 

লামা ডিভিশনের বিভাগীয় বন কর্মকর্তা জনাব মোঃ আরিফুল হক বেলাল জানান বিআইনি ভাবে অবৈধ জ্বালানি কাঠ পোড়ানোর বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের নির্দেশনা দেওয়া আছে । নিয়মিত অভিযান চলবে সুতরাং উপরোক্ত বিষয়ে দ্রুত জোড়ালোভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বল জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট