1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 24, 2026, 8:29 am
Title :
জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ। 

টেকেরহাটের চিহ্নিত ও শীর্ষ দেশীয় মদ ব্যাবসায়ীকেগ্রেপ্তার করেছে র‍্যাব।  

Reporter Name
  • Update Time : Wednesday, February 14, 2024,
  • 256 Time View

 

মাদারীপুর প্রতিনিধি:

মোঃ বেলায়েত হোসেন।

 

_মাদকের বিরুদ্ধে এলিট ফোর্সের চলমান সাড়াশি অভিযানের অংশ হিসেবে___ র‍্যাব-০৮, সিপিসি-০৩ মাদারীপুর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি. বিকালে মাদারীপুর জেলার রাজৈর থানাধীন তাতীকান্দা সাকিনস্থ পুরাতন সড়ক পরিবহন শাখা অফিস, টেকেরহাটের উত্তর পার্শ্বের বস্তিতে স্থানীয় শীর্ষ দেশীয় মদ ব্যবসায়ী ও প্রস্তুতকারক মোঃ রবিউল ফকিরের ভাড়াকৃত বাসায় তৈরি মদ কারখানা থেকে অভিযান পরিচালনা করে ০১ (এক) জন আসামী মোঃ রবিউল ফকির (৩৭), পিতা-মৃত শুকুর আলী ফকির, সাং-তাতীকান্দা, থানা রাজৈর, জেলা-মাদারীপুর’কে গ্রেফতার করে। শীর্ষ দেশীয় মদ প্রস্তুতকারক ও ব্যবসায়ী মোঃ রবিউল রাজৈর থানার একজন বাসিন্দা। তিনি দীর্ঘ দিন যাবৎ টেকেরহাটে ভাড়া করা একটি বাসায় স্থানীয় মদ তৈরির সরঞ্জাম দিয়ে অস্থায়ী একটি কারখানা গড়ে তোলে। আটককৃত আসামীর নিকট থেকে প্রায় ৬ লিটার দেশীয় মদ এবং মদ তৈরির বিভিন্ন সরঞ্জমাদি পাওয়া যায়। এ ছাড়াও তার অস্থায়ী কারখানায় বিদেশী মদের বোতল, ঈস্ট এবং _মদ প্রস্তুতের বিপুল সংখ্যক কাঁচামাল পাওয়া যায়।_ পরবর্তীতে ধৃত আসামীকে উদ্ধারকৃত দেশীয় মদ ও মোবাইল সেটসহ মাদারীপুর জেলার রাজৈর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদারীপুর জেলার রাজৈর থানায় র‍্যাব কর্তৃক বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। _চিহ্নিত এই মদ প্রস্তুতকারক ও ব্যবসায়ীকে আটকের ফলে জনমনে স্বস্তি ফিরেছে এবং সামাজিক অবক্ষয় রোধে র‍্যাবের এজাতীয় কার্যক্রম ইতিবাচক প্রভাব ফেলবে বলে স্থানীয় জনগণ আশা ব্যক্ত করেছেন।

 

র‍্যাব-৮ এর মাদক বিরোধী কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ধৃত আসামীকে রাজৈর থানায় হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট