1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 11:11 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

আন্তঃজেলা ছিনতাইকারী দলের ০৪ (চার) সক্রিয় সদস্য গ্রেফতার ও ছিনতাই হওয়া টাকা উদ্ধার।

Reporter Name
  • Update Time : Tuesday, February 27, 2024,
  • 292 Time View

 

লুৎফর রহমান রানা মৌলভীবাজার জেলা প্রতিনিধি।

 

জনাব মোঃ মনজুর রহমান, বিপিএম, পিপিএম (বার), পুলিশ সুপার, মৌলভীবাজার জেলা মহোদয়ের সার্বিক দিক নির্দেশনা মোতাবেক, জনাব মোহাম্মদ আরোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), মৌলভীবাজার মহোদয়ের নেতৃত্বে, অফিসার ইনচার্জ, শ্রীমঙ্গল থানা জনাব বিনয় ভূষন রায় এঁর তত্বাবধানে, পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ আমিনুল ইসলাম এবং পুলিশ পরিদর্শক (অপারেশন) জনাব তাপস চন্দ্র রায় সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় গত ২৬/০২/২০২৪ইং তারিখ সিলেট জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া আন্তঃজেলা ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য ১। কামাল মিয়া (৪৪), পিতা-লাল মিয়া, সাং-মুক্তিরচক, থানা-শাহপারান (রহ:), জেলা-এসএমপি সিলেট, ২। মোঃ হোসেন আহমদ ওরফে তৌফিক (৩১), পিতা-মৃত নিজাম উদ্দিন, সাং-নাগের কোনা, থানা-উসমানীনগর, জেলা-সিলেট, বর্তমান সাং-মেন্দিবাগ নোয়াগাঁও, থানা-শাহপরান (রহ:), জেলা-এসএমপি সিলেট, ৩। মোঃ বাবুল আহমদ (৩২), পিতা-মৃত আব্দুল মতলিব, সাং-হেতিমগঞ্জ (উত্তর মাঝবাগ), থানা-গোলাপগঞ্জ, জেলা-সিলেট, ৪। বেলাল আহমেদ ওরফে জাকির প্রকাশ জাকারিয়া মোল্লা (৩৫), পিতা-মৃত আব্দুলি জলিল, সাং-চন্দন বাগ (রানাপিং), থানা-গোলাপগঞ্জ, জেলা-সিলেটদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত আসামীরা গত ০৬/১২/২০২৩ইং তারিখ বেলা আনুমানিক ১২.৩০ ঘটিকা শ্রীমঙ্গল থানাধীন ৩নং শ্রীমঙ্গল ইউপির অন্তর্গত উত্তরসুর সাকিনে বিসিক শিল্প নগরীর সামনে শ্রীমঙ্গল টু হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উপর একটি সিএনজি গাড়ির গতিরোধ করিয়া নগদ ২,৫০,০০০/- (দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা ও ০২টি মোবাইল এবং গত ১১/০২/২০২৪ইং তারিখ বেলা আনুমানিক ১২.০০ ঘটিকা শ্রীমঙ্গল থানাধীন ৬নং আশিদ্রোন ইউপির অন্তর্গত রামনগর সাকিনে শ্রীমঙ্গল টু সিন্দুরখান গামী পাকা রাস্তার উপর একটি সিএনজি গাড়ির গতিরোধ করিয়া নগদ ৪,৪৮,৪৩৬/-(চার লক্ষ আটচল্লিশ হাজার চারশত ছয়ত্রিশ) টাকা ও ০১টি বাটন মোবাইল ফোন ছিনতাই করিয়া নিয়া যায়।

মামলার ঘটনাস্থলের আশপাশের ও ব্যাংকের সিসি টিভির ফুটেজ পর্যালোচনা এবং তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামীদের পরিচয় ও অবস্থান সনাক্ত করে তাহাদের গ্রেফতার করা হয়। আসামীদের নিকট হইতে ছিনতাই কাজে ব্যবহৃত ০১টি মোটরসাইকেল ও ছিনতাই হওয়া নগদ ২৪,৭১০/-(চব্বিশ হাজার সাতশত দশ) টাকাসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট