1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 2:23 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

নিয়মবহির্ভূত কর্মকাণ্ডের ফলে মাদারীপুর সাংবাদিক কল্যাণ সমিতি থেকে গোলাম মাওলা বহিস্কার

Reporter Name
  • Update Time : Thursday, February 29, 2024,
  • 345 Time View

মাসুদ হোসেন খান,

মাদারীপুর প্রতিনিধি :

 

গঠণতন্ত্র বিরোধী কার্যকলাপ ও স্বেচ্ছাচারিতার কারণে মাদারীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতি থেকে গোলাম মাওলা আকন্দকে বহিস্কার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য জানিয়েছেন সংগঠনের সহ-সভাপতি খালেদুর রহমান বেলাল খান ও সাধারণ সম্পাদক এম.আর মুতর্জা। এর আগে ২৭ ফেব্রুয়ারী সংগঠনের এক জরুরী সভায় মাওলাকে গঠনন্ত্র পরিপন্থি কাজ করায় বহিস্কার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদারীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সাবেক সভাপতি গোলাম মাওলা আকন্দ সংগঠনের পরিপন্থি কার্যকলাপে জড়িত হওয়া, স্বেচ্ছাচারিতা ও গঠনতন্ত্র পরিপন্থি কাজ করে সম্প্রতি একটি পকেট কমিটি গঠন করে। ফলে গেলো ২৭ ফেব্রুয়ারী এক জরুরী সভায় সমিতির গঠণতন্ত্রের ১৩ (ছ) উপধারা মোতাবেক পরপর ৩ বার নিজেকে সভাপতি দাবী করায় তাকে সভাপতির পদসহ সাধারণ সদস্য পদ হতে বহিস্কার করা হয়। একই সাথে তার গঠিত কমিটিকে সম্পূর্ণ অবৈধ ঘোষণা করা হয়।

এব্যাপারে সংগঠনের সাধারণ সম্পাদক এম.আর মুতর্জা বলেন, গোলাম মাওলা আকন্দ সম্পূর্ণ বেআইনীভাবে নিজেকে সভাপতি দাবী করে একটি পকেট কমিটি ঘোষণা করেছে। যা সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থি। তাই তাকেসহ গঠিত কমিটি অবৈধ ঘোষণা করা হয়েছে। তিনি যাতে কোথাও কমিটির পরিচয় নিতে না পারে, সে বিষয় সকল সদস্য সোচ্চার রয়েছে। আগামীতে সকল সাধারণ সদস্যদের নিয়ে গঠনতান্ত্রিক উপায়ে বৈধ কমিটি ঘোষণা করা হবে।

উল্লেখ্য যে, অত্র সমিতির ১৩ (ছ) উপধারা মোতাবেক কার্য-নির্বাহী কমিটির পদে কোন কর্মকর্তা পরপর দুই বার প্রার্থী হতে পারবেন না। কিন্তু তিনি তৃতীয় মেয়াদে নিজেকে পুনরায় সুকৌশলে উক্ত পদে সভাপতি হিসেবে ঘোষণা করেছেন। যা সম্পূর্ণ বেআইনী এবং সংগঠনের গঠনতন্ত্রের পরিপন্থি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট