1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 9:23 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাতে যুবককে হত্যা: বাবা-ছেলে গ্রেফতার।

Reporter Name
  • Update Time : Friday, March 15, 2024,
  • 310 Time View

 

 

নাঈম গাজীপুর
গাজীপুরের শ্রীপুরে পাওনা টাকা ফেরত চাওয়ায় মো. আব্দুল্লাহ (২৬) নামে এক যুবককে কাল হয়ে দাড়ালো পাওয়ানা টাকা চাওয়াতে প্রাণ দিতে হলো।হত্যার ঘটনায় বাবা-ছেলেকে গ্রেফতার করেছে র‌্যাব-১। বুধবার (১৩ মার্চ) রাত সোয়া ৯টার দিকে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে র‌্যাব-১-এর সহকারী পুলিশ সুপার মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা আসামীরা হলেন শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ী গ্রামের শহিদুল ইসলাম শহীদ (৪৫) এবং তার ছেলে এহসানুল হক (২৪)। রাজধানীর দক্ষিণখান থানার আব্দুল্লাহপুর আটিপাড়া সুজনের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে এএসপি মাহফুজুর রহমান বলেন, ‘জমি কিনে দেওয়ার কথা বলে বাঁশবাড়ী গ্রামের শাহাদত আলীর কাছ থেকে পাঁচ লাখ টাকা নিয়েছিলেন শহিদুল। ওই টাকা ফেরত চাওয়ায় শাহাদতের ছেলে আব্দুল্লাহর সঙ্গে শহিদুলের ছেলে এহসানুলের হাতাহাতির ঘটনা ঘটে। গত ৯ মার্চ বিকাল সাড়ে ৪টায় আব্দুল্লাহ স্থানীয় মেধা বিকাশ প্রি-ক্যাডেট স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে যান। পরে অনুষ্ঠানস্থলের পাশে সালামের চায়ের দোকানে বসে চা-পান করেন। এ সময় আগের বিরোধ নিয়ে আব্দুল্লাহর সঙ্গে মারামারিতে জড়ান তিনি। পরে স্থানীয় লোকজন ঘটনার মীমাংসা করে দেন। সন্ধ্যা ৬টার দিকে শহিদুলের নির্দেশে তার সহযোগী রফিক এবং নুরুল ইসলাম বাঁশবাড়ী বাজারের পূর্ব পাশে সুরুজ মিয়ার টিনশেড ভবনের পেছনের ফাঁকা জায়গায় আব্দুল্লাহকে নিয়ে যায়। সেখানে আগে থেকেই অবস্থান করা শহিদুল ছুরিকাঘাতে আব্দুল্লাহকে জখম করেন। সেইসঙ্গে তার ছেলে মারধর শুরু করলে মাটিতে পড়ে যায়। এ সুযোগে অন্য সহযোগীরা কিল, ঘুষি ও লাথি মেরে আনন্দ করতে থাকে। এসব দেখে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা দৌড়ে পালিয়ে যায়। পরে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামলা করেন স্বজনরা। পরে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করা হয়।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট