1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 7:41 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্য সহকারী পরীক্ষায় এক যুবক আটক

Reporter Name
  • Update Time : Saturday, March 16, 2024,
  • 329 Time View

 

রুবেল রানা, স্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ পরীক্ষায় ডিভাইসসহ রোকনুজ্জামান (৩৩) নামে এক যুবককে আটক করা হয়েছে।
শনিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে পরীক্ষা চলাকালীন সময়ে ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট পরীক্ষা কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।রোকনুজ্জামান সদর উপজেলার সালন্দর ইউনিয়নের কচুবাড়ি কৃষ্টপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে।বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ।
সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. এহসানুল কবির জানান, ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা চলাকালীন কক্ষের অন্যান্য পরীক্ষার্থীরা রোকনুজ্জামানের কান থেকে আওয়াজ শুনতে পায়। পরে পরীক্ষার্থীদের অভিযোগে ওই কেন্দ্রের দায়িত্বরত সচিব রোকনুজ্জামানের কান থেকে ডিভাইস উদ্ধার করেন।
ওসি এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন, আটক ওই পরীক্ষার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে থানায় একটি নিয়মিত মামলা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট