1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 7:40 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

বোদায় জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

Reporter Name
  • Update Time : Sunday, March 17, 2024,
  • 279 Time View

 

মোঃ আব্দুল গফুর বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ

“বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে, আনব হাসি সবার ঘরে” এই পতিপাদ্যকে সামনে নিয়ে পঞ্চগড়ের বোদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে রবিবার (১৭ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস সরকারি ও বেসরকারিভাবে পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশসহ বিভিন্ন দপ্তর, সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে সকাল সারে ৯টায় উপজেলা পরিষদ চত্বরস্থ এবং মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় চত্বরস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পৃথক পৃথকভাবে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে কেক কাটা উৎসব পালন করা হয়, পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার নজিরের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ফারুক আলম টবি।
এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র মোঃ আজাহার আলী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মকলেছুর রহমান জিল্লুর, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড ওয়াহিদুজ্জামান সুজা, প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব,
কৃষি কর্মকর্তা কৃষিবিদ আহমেদ রাশেদ উন নবী, উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডা. মো. লুৎফুল কবীর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পরে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় অংশগ্রহণকারি বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়। এবং এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট