1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 9:34 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

কালিয়ায় অন্তঃসত্তা গৃহবধূকে পেটালেন ইউপি সদস্য

Reporter Name
  • Update Time : Monday, March 18, 2024,
  • 240 Time View

 

পুলক কুমার ঘোষ

স্টাফ কোয়ার্টার

কালিয়ায় স্ত্রীর মর্যাদার দাবিতে স্বামীর বাড়িতে এসে শান্তা আক্তার (৩৪) নামে এক অন্তঃসত্ত গৃহবধূকে রাসেল শেখ নামে এক ইউপি সদস্য পিটিয়ে আহত করেছে বালে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকালে উপজেলার উত্তর ডুমুরিয়া গ্রামের এ ঘটনায় ওই গৃহবধু শুক্রবার সন্ধ্যায় উপজেলার নড়াগাতি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। আহত শান্তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রাতেই কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শান্তা ডুমুরিয়া গ্রামের সাফায়েত মোল্যার স্ত্রী ও যশোর সদর উপজেলার পিয়ারী মোহন রোডের মৃত কুদ্দুস আলীর মেয়ে। রাসেল শেখ ডুমুরিয়া গ্রামের হেমায়েত শেখের ছেলে এবং উপজেলার বাঐসোনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আহত গৃহবধুকে চিকিৎসার ব্যবস্থা করার অপরাধে রাসেল থানার সামনে আমানত ইসলাম পাভেজ নামে এক সাংবাদিকের ওপর হামলা চালানোর চেষ্টাসহ তাকে হত্যার হুমকি দিয়েছে। এ ঘটনায় আমানত শুক্রবার সন্ধ্যায় থানায় জিডি করেছেন।

অভিযোগের বিবরণে জানা যায়, হেমায়েতের সাথে শান্তার ৯ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর স্বামী তাকে নিয়ে ঢাকায় বসবাস করার সময় অন্তঃসত্তা শান্তাকে ফেলে হিমায়েত তার ৬ বছর বয়সী সন্তান সোহেল তারভীরকে নিয়ে গত বছল ৩১ ডিসেম্বর ঢাকা থেকে পালিয়ে ডুমুরিয়া গ্রামে চলে আসে। স্বামীর সাথে যোগাযোগ করতে না পেরে শান্তা শুক্রবার সকাল ১০ টার দিকে কালিয়া উপজেলার ডুমুরিয়া গ্রামে স্বামীর বাড়িতে আসলে স্বামীর সহয়োগিতায় স্থানীয় ইউপি সদস্য রাসেল শেখ তার বুক ও পেটসহ শরীরের বিভিন্ন স্থানে মারপিট করে। অপরদিকে হত্যার হুমকি দেয় এবং তার পরনের কাপড় টেনে হিচড়ে ছিড়ে ফেলে। সর্বপরি তাকে বাড়ি থেকে বের করে দেয়। এঘটনায় প্রতিকারের জন্য তিনি স্থানীয়দের দ্বারে দ্বারে ধর্ণাদিয়ে কোন প্রতিকার না পেয়ে শুক্রবার সন্ধ্যায় উপজেলার নড়াগাতি থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। পরে রাতে স্থানীয় সাংবাদিকদের সহায়তায় তাকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি করা হয়েছে।

আমানত ইসলাম পারভেজ অভিযোগ করে বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে নড়াগাতি থানায় যান এবং নির্যাতিত গৃহবধুকে চিকিৎসার সহযোগিতা করতে চাইলে ইউপি সদস্য রাসেল থানার সামনেই তার ওপর হামলা চালানোর চেষ্টা করে। এরপর তাকে হত্যার হুমকি দেয়াসহ অকথ্য ভাষায় গালিগালাচ করে। এই ঘটনায় সাংবাদিক পারভেজ শুক্রবার রাতেই ওই থানায় একটি জিডি করেছেন।

শান্তা আক্তার অভিযোগ করে বলেন, তার একটি পুত্র সন্তান রয়েছে, তিনি এখন ৫ মাসের অন্তঃসত্ত¡া। রাসেল মেম্বারের পেটের আঘাতের কারণে তার গর্ভের বাচ্চা ক্ষতিগ্রস্থ হওয়ার আশংকা দেখা দিয়েছে। তিনি স্ত্রীর মর্যাদাসহ তাকে নির্যাতনের বিচার দাবি করেছেন।

শান্তার স্বামী সাফায়েতের সাথে যোগাযোগের চেষ্টা করেও তা সম্ভব হয়নি। তবে ইউপি সদস্য রাসেল গৃহবধৃকে পিটানোর অভিযোগ অস্বীকার করলেও সাংবাদিক পারভেজকে গালিগালাচ করার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, শান্তা ইতোপূর্বেও সাফায়েতের বাড়িতে এসেছে এবং নড়াগাতি থানায় অভিযোগ করার পর পুলিশ সেটিকে মিমাংশার চেষ্টা করেছে। শুক্রবার আবার শান্তা সাফায়াতের বাড়িতে আসলে তিনি সাফায়াতের বাবার ফোন পেয়ে সেখানে গিয়ে ছিলেন। তবে তিনি শান্তার সাথে কথাও বলেননি মারধরও করেননি।

উপজেলার বাঐসোনা ইউপির চেয়ারম্যান মো. চুন্নু শেখ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এর আগেও ওই গৃহবধুকে শারীরিক ও মানষিকভাবে নির্যাতন করা হয়েছে। আমি নিজে মিমাংশার চেষ্টা করে ব্যার্থ হয়েছি। এ ঘটনার যথাযথ শাস্তি দাবি করি।

কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা.পার্থ বলেন, ওই গৃহবধূর পেটে আঘাতের কারণে রক্তক্ষরণ হচ্ছে। তার গর্ভের সন্তানের ক্ষতি হতে পারে সন্দেহে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। তাকে গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে।

নড়াগাতি থানার পরিদর্শক তদন্ত মো.বোরহান উদ্দিন বলেন, একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট