1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 9:23 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

পাবনায় কবরস্থান থেকে ১৫ কঙ্কাল চুরি

Reporter Name
  • Update Time : Tuesday, March 19, 2024,
  • 300 Time View

 

বুলবুল হাসান, পাবনা জেলা প্রতিনিধি : পাবনার বেড়া উপজেলার আমিনপুর কবরস্থান থেকে রাতের অন্ধকারে ১৫টি কঙ্কাল চুরি হয়েছে। সোমবার ১৮ মার্চ দিবাগত-রাতে আমিনপুরের নতুন বাজার কবরস্থানে এ ঘটনা ঘটেছে ।

 

মঙ্গলবার (১৯ মার্চ) সকালে বিষয়টি স্থানীয়রা টের পান। এরপর থেকেই কবরস্থানে স্বজনেরা ভিড় করতে থাকেন। একপর্যায়ে তারা দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন।

 

কবরস্থানের সভাপতি বাবুল উদ্দিন জানান স্থানীয় এলাকার কয়েক জন আজ ভোরে কবর জিয়ারত করতে এসে দেখেন কবরে লাশ নেই। বিষয় টি আমাকে জানালে এসে দেখি ১৮ কবর খোড়াখুড়ি। তার মধ্যে ১৫ টি পুরাতন কবরে লাশ নেই।

 

চুরি যাওয়া এক লাশের স্বজন মোহা. কবির হাসান বলেন, এতো দিন আমরা দেখে আসছি আমাদের দেশে বেঁচে থাকা অবস্থায় মানুষের নিরাপত্তা নেই। এখন দেখছি মরে গেলে মানুষের লাশেরও নিরাপত্তা নেই। লাশ পাহারা দেওয়া ছাড়া উপায় নেই।

 

আরেক স্বজন মোহা.মাসুদ বলেন, বিষয় টি ভাবতেই অবাক লাগছে। কাশিনাথপুর – কাজিরহাট মহাসড়কের পাশে এই কবরস্থান থেকে কঙ্কাল চুরি কোনো সাধারণ ঘটনা নয়। পুলিশ দ্রুত এই ঘটনা উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবে।

 

বিষয়টি নিশ্চিত করে আমিনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-উর-রশীদ বলেন,‌ রাতের কোনো এক সময় কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। সকালে স্বজনরা কবরস্থানে দোয়া করতে গেলে সেখানে কবর খোঁড়া অবস্থায় দেখতে পান। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট