1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 7:24 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

কুষ্টিয়া হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক খলিলুর রহমান ও তার স্ত্রী’র বিরুদ্ধে দুদকের চার্জশীট

Reporter Name
  • Update Time : Friday, March 22, 2024,
  • 247 Time View

 

কুষ্টিয়া প্রতিনিধি :

অর্জিত সম্পদের তথ্য গোপন এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ প্রমাণিত হওয়ায় কুষ্টিয়া হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক খলিলুর রহমান ও তার স্ত্রী বিলকিস রহমানের বিরুদ্ধে তদন্ত শেষে অভিযুক্ত করে চার্জশীট জমা দিয়েছে দুদক। এর আগে ২০২১ সালে খলিলুর রহমানের স্ত্রী বিলকিস রহমানের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়ের সাবেক উপপরিচালক জনাব মোঃ জাকারিয়া। যাহার দুদক, সমন্বিত জেলা কার্যালয়, কুষ্টিয়ার মামলা নং: ০৭; তারিখ: ০৮/০৩/ ২০২১ খ্রি.। চার্জশীট নং: ০২; তারিখ: ২১/০৩/২০২৪ খ্রি.। মামলাটির তদন্তকারী কর্মকর্তা ছিলেন মোঃ সাইদুর রহমান, সহকারী পরিচালক, দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, কুষ্টিয়া। দুদক কুষ্টিয়ার কার্যালয় জানিয়েছে, আসামি বিলকিস রহমান (৪৯), স্বামী মোঃ খলিলুর রহমান, স্থায়ী ঠিকানা: গ্রাম: পাহাড়পুর, ডাকঘর: কমলাপুর, থানা: কুমারখালী, জেলা: কুষ্টিয়া, বর্তমান ঠিকানা: মতিউর রহমান টাওয়ার, থানাপাড়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া কর্তৃক ৭২,০৭,২৯৬/- টাকার অসঙ্গতিপূর্ণ তথা অবৈধ সম্পদ অর্জন করা হয়েছে।

এছাড়া,অভিযোগপত্র অনুযায়ী তিনি ২৮,৯২,৫৭৭/- টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। সম্পদের তথ্য গোপন এবং অবৈধ সম্পদ অর্জন করায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২), ২৭ (১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ হিসেবে আদালতে চার্জশীট দাখিল করা হয়েছে। তার অবৈধ সম্পদ অর্জনে সহায়তা করে তার স্বামী মোঃ খলিলুর রহমান (৫৭), সাবেক প্রধান শিক্ষক, কুষ্টিয়া হাইস্কুল, কুষ্টিয়া, বর্তমানে অবসরপ্রাপ্ত, পিতা: মৃত ময়েন উদ্দিন আহমেদ, স্থায়ী ঠিকানা: গ্রাম: পাহাড়পুর, ডাক: কমলাপুর, কুমারখালী, কুষ্টিয়া, বর্তমান ঠিকানা: মতিউর রহমান টাওয়ার, থানাপাড়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া দন্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। অভিযোগপত্রের সংক্ষিপ্ত বিবরণ এই যে, দুর্নীতি দমন কমিশনের নির্দেশে আসামি বিলকিস রহমান গত ১৩/১০/২০২০ খ্রি. তারিখে কমিশন বরাবর সম্পদ বিবরণী দাখিল করে। তিনি তার দাখিলকৃত সম্পদ বিবরণীতে ১,৮০,৬৩,৪১৮/- টাকার সম্পদের তথ্য উলে-খ করেন। কিন্তু তদন্তকালে তার নামে ২,০৯,৫০,৯৯৪/-টাকার সম্পদ পাওয়া যায়। যার মধ্যে দাখিলকৃত সম্পদ বিবরণীতে তিনি (স্থাকা ১১,৬৩,১৬৬), অস্থাবর ১৭,২৯.৫/-২৮,৯২,৫৭৭/- টাকার সম্পদের তথ্য উলে-খ না করে সম্পদ বিবরণীতে ভিত্তিহীন বা মিথ্যা তথ্য প্রদান করে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। তাছাড়া, তার মোট অর্জিত সম্পদের মধ্যে ৭২,০৭,২৯৬/- টাকার সম্পদের উৎস তিনি দেখাতে পারেননি বিধায় আত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে দুর্নীতি। দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। অপরদিকে তার স্বামী জনাব মোঃ খলিলুর রহমান কুষ্টিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। তার বিরুদ্ধে উক্ত বিদ্যালয় কমপে-ক্স মার্কেট নির্মাণ করে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। সুতরাং, তিনি তার চাকুরীকালীন ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অবৈধ অর্থকে বৈধ করার অসৎ উদ্দেশ্যে তার স্ত্রীর নামে জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ ৭২,০৭,২৯৬/- টাকার সম্পদ অর্জনে সহায়তা করে দন্ডবিধির ১০৯ ধারায় শাস্তি যোগ্য অপরাধ করেছেন। উলে-খ্য যে, বিলকিস রহমানের বিরুদ্ধে ২০২১ সালে মামলাটি দায়ের করেন দুর্নীতি দমন কমিশন,সমন্বিত জেলা কার্যালয়ের সাবেক উপ-পরিচালক জনাব মোঃ জাকারিয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট