1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 7:24 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে দেখা মিলছে গাঁজা গাছের বাগান

Reporter Name
  • Update Time : Friday, March 22, 2024,
  • 245 Time View

 

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ শাহীন মোল্লা :-
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে দেখা মিলছে গাঁজা বা ভাং গাছের বাগান। হাসপাতালের স্টাফ কোয়ার্টারের পথের পাশে সবজির বাগান আর মূল গেট দিয়ে জরুরি বিভাগে যাওয়ার পথে অসংখ্য গাঁজা গাছ দেখা যায়। এসব গাছ থেকে গন্ধও ছড়াচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সের উত্তর পাশের বদ্ধ জায়গাতেও ছোট-বড় অসংখ্য নেশাজাতীয় এসব গাছ রয়েছে। কোনো কোনো গাছ কয়েক ফুট লম্বাও হয়েছে।

এদিকে, খবর পেয়ে বুধবার (২০ মার্চ) বিকেলে র‍্যাব-৬ এর কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া ক্যাম্পের সদস্যরা জায়গাগুলো পরিদর্শন করে গাছগুলো তুলে নিয়ে যান।

র‍্যাব সদস্যরা জায়গা পরিদর্শন করে গাছগুলো তুলে নিয়ে যান

এ বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. আমিনুল ইসলাম বলেন, এসব গাছ আগে আরও বেশি ছিল। অনেক গাছ কেটে পরিষ্কার করেছি, শিকড় থেকে আবার হয়। সকলের সামনেই এই গাছগুলো বেড়ে উঠেছে। তবে এটা গাঁজার গাছ নাকি ইন্ডিয়ান ভাং গাছ, তা আমাদের জানা ছিল না।

র‍্যাবের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া ক্যাম্প কমান্ডার মো. রাসেল সাংবাদিকদের বলেন, আমরা ১২০০ নেশাজাতীয় গাছ উদ্ধার করে কাঁচা অবস্থায় থানায় হস্তান্তর করেছি। পুলিশ আদালতের আদেশে ব্যবস্থা নেবে। তবে এগুলো গাঁজা বা ভাং গাছ কিনা তা তিনি বলতে পারেননি।

গোপালগঞ্জের বন সংরক্ষক বিবেকানন্দ বিশ্বাস এই গাছগুলোকে প্রাথমিকভাবে ভাং গাছ (নেশাজাতীয় গাছ) হিসেবে উল্লেখ করেন।

অন্যদিকে, গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রধান সুকলাল বিশ্বাস এগুলোকে গাঁজা গাছ হিসেবে চিহ্নিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট