1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 7:41 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

পাবনার ঈশ্বরদীতে র‍্যাবের অভিযানে কিশোর গ্যাংয়ের ৮ জন সক্রিয় সদস্য আটক। 

Reporter Name
  • Update Time : Sunday, March 24, 2024,
  • 499 Time View

 

মোঃ হাসান মিয়া,স্টাফ রিপোর্টার ।

 

ঈশ্বরদীতে অভিযান চালিয়ে কিশোর গ্যাং গ্রুপের ৮ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আটককৃতরা বিভিন্ন কিশোর গ্যাং গ্রুপের সদস্য।

 

গতকাল শনিবার (২৩ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২ সিপিসি-২ কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খানের নেতৃত্বে ঈশ্বরদী উপজেলার কাচারীপাড়া, আমবাগান, কদমতলা, পূর্ব টেংরী ঈদগাহ রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন শাকিল রহমানের ছেলে জোবায়ের রহমান (১৬), আব্দুর রহিমের ছেলে রোহান (১৫), মো. জাবেদ এর ছেলে আল আমিন (১৭), মৃত লিটন এর ছেলে বাপ্পি (১৫) মো. আনিস এর ছেলে রাকিব (১৬) মো. জাহাঙ্গীর এর ছেলে শিহাব (১৮), মুরাদ হোসেন এত ছেলে মেহেরাব হোসেন (১৭), হাসান আলীর ছেলে তাহসিন (১৬)।

 

র‍্যাব-১২ পাবনা সিপিসি-২ কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান এক প্রেসব্রিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২ সদস্যরা জানতে পারে ঈশ্বরদী উপজেলার স্টেশন রোড় এলাকায় কতিপয় কিশোর গ্যং গ্রুপের সদস্যরা জন সাধারণের শান্তি শৃঙ্খলা বিঘ্ন করা সহ বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছে। এসব কার্যক্রম জানতে পেরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা প্রত্যেকেই কিশোর গ্যাং গ্রুপের সক্রিয় সদস্য। তারা মাদক সেবন সহ বিভিন্ন রাস্তাঘাটে গলিতে রাতের বেলায় চুরি, ডাকাতি, দস্যুতা, ছিনতাই চাঁদাবাতি সহ বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিল বলে স্বীকারোক্তি দেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট