1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 7:24 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

কালকিনিতে বোমা তৈরীর সময় বিস্ফোরিত হয়ে নিহত -১ আহত-২

Reporter Name
  • Update Time : Wednesday, March 27, 2024,
  • 271 Time View

 

মাসুদ হোসেন খান :

কালকিনিতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরিত হয়ে একজনের মৃত্যু আহত দুই জন

মাদারীপুরের কালকিনি উপজেলার চর দৌলতখান ইউনিয়নে হাতবোমা বানাতে গিয়ে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার ( ২৭ মার্চ ২০২৪) দুপুর ১টার দিকে কালকিনির চরদৌলত খান ইউনিয়নের দক্ষিণ সিডিখান গ্রামে এঘটনা ঘটে।

নিহত ব্যক্তি বরিশালের মুলাদি উপজেলার বাটামারা গ্রামের মোছলেম শিকদারের ছেলে মোদাচ্ছের শিকদার (৫০)

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে সিডিখান গ্রামের ইউনুছ সর্দার নামের এক ব্যক্তির বাড়ীর পাশে বসে হাতবোমা বানাচ্ছিলেন মোদাচ্ছের শিকদারসহ তিন-চার জন। এমতাবস্থায় দুপুরের দিকে বোমা বিস্ফোরিত হয়ে ১ জন ঘটনাস্থলেই নিহত হন এবং
বোমার তেজস্ক্রিতায় আরো ২ জন গুরুতর আহত হন। আহত দুই জনের পরিচয় পাওয়া যায়নি। কোন কারণে হাত বোমা তৈরি করছিলেন, সে বিষয় এখনো জানা যায়নি। তবে ঘটনার পরে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মাদারীপুর, আলাউল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে চর দৌলতখান ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মাদারীপুর- বরিশাল সীমান্তবর্তী এলাকায় আড়িয়াল খাঁ নদের পাড় থেকে একজনের লাশ উদ্ধার করি। লাশের সারা শরীর আগুনে ঝলসানো রয়েছে। তবে এলাকাবাসী থেকে জানতে পেরেছি। হাত বোমা বানানোর সময় তিনি নিহত হতে পারেন। এ ব্যাপারে অধিক তদন্তের মাধ্যমে সঠিক কারণ যানা যাবে।লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট