1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 7:24 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

কালকিনিতে বোমা বানাতে গিয়ে আহত আরো একজ‌নের মৃত্যু।

Reporter Name
  • Update Time : Sunday, March 31, 2024,
  • 342 Time View

 

মাদারীপুর প্রতিনিধি:
মোঃ বেলায়েত হোসেন।

মাদারীপুরের কালকিনিতে বোমা বানাতে গিয়ে আহত হারুণ ঢালী না‌মে আরো একজ‌ন মারা গে‌ছেন। আজ শ‌নিবার সন্ধায় ঢাকায় এক‌টি হাসপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে এ ঘটনায় মোদাচ্ছের শিকদার নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এদিকে এই ঘটনায় থানা পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

নিহত হারুন ঢালী কাল‌কি‌নি উপ‌জেলার কালাই সরদা‌রের চর এলাকার সত্তার ঢালীর ছে‌লে।
পু‌লিশ ও স্থানীয়রা জানায়, বুধবার (২৭ মার্চ) দুপুর ১২টার দিকে কালকিনি উপজেলার সিডিখান ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নতুন চর দৌলতখান গ্রামের ইউনুস সরদারের বাড়ীতে বসে কয়েক যুবক হাতবোমা বানাচ্ছিল। এ সময় একটি বোমা বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই মোদাচ্ছের শিকদার নামে একজনের মৃত্যু হয়। আহত হয় হারুণ ঢালী ও দাদন ঢালী। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায় কালকিনি থানা পুলিশ। গ্রেফতার আতঙ্কে আহতরা মাদারীপুর জেলার কোনো হাসপাতালেই ভর্তি হয়নি। প‌রে আহতরা ঢাকার এক‌টি হাসপাতা‌লে চি‌কিৎসা নি‌চ্ছি‌লেন। শ‌নিবার সন্ধায় হারুণ ঢালী মারা যায়।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলাউল হাসান জানান, একজন ঘঠনার দিন মারা গে‌ছে। বা‌কি একজন মারা গে‌ছে ব‌লে শু‌নে‌ছি। এ ঘটনায় এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনার সঙ্গে জড়িত সবাইকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মোঃ বেলায়েত হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট