1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 6:00 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

মহাদেবপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : Monday, June 10, 2024,
  • 238 Time View

 

নওগাঁ জেলা প্রতিনিধি : এস এ উজ্জ্বল,
দেশ প্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন- এই শ্লোগানকে সামনে রেখে নওগাঁর মহাদেবপুরে অনুষ্ঠিত হল দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা।

গতকাল সোমবার উপজেলা পরিষদ হল রুমে দুর্নীতি দমন কমিশন ও মহাদেবপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে। এ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় শিবগঞ্জ উচ্চ বিদ্যালয়। রানার্স আপ হয়েছে জয়পুর ডাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয়।

পরে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিদ্যালয়গুলোর মধ্যে চ্যাম্পিয়ন ও রানার্স আপ হওয়া বিদ্যালয় দুটির প্রতিযোগীদের মাঝে ক্রেস্ট ও অংশগ্রহণকারী অন্যান্য বিদ্যালয়গুলোর প্রতিযোগীদের মাঝে শুভেচ্ছা পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুবেন চন্দ্র বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: কামরুল হাসান সোহাগ।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিফাত আরা, দুর্নীতি দমন কমিশন সমন্বিত নওগাঁ জেলা কার্যালয়ের উপপরিচালক মো: মাহমুদুর রহমান ও সহকারী উপপরিচালক মাহবুবা খাতুন রিতা। এ বিতর্ক প্রতিযোগিতার মডারেটর ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ।

বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন নওগাঁ সরকারি ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ এসএম জিল্লুর রহমান, সাবেক অধ্যাপক আব্দুল খালেক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো: ফরিদুল ইসলাম ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী মনোরঞ্জন মন্ডল। এ প্রতিযোগিতায় ৮টি বিদ্যালয় অংশগ্রহণ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট