1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 3:48 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

ঠাকুরগাঁও-১ আসনের সাবেক এমপি রমেশ চন্দ্র সেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত

Reporter Name
  • Update Time : Saturday, August 17, 2024,
  • 210 Time View

 

রুবেল রানা, স্টাফ রিপোর্টারঃ আটকের পর গ্রেফতার দেখিয়ে বিস্ফোরক মামলায় ঠাকুরগাঁও-১ আসনের সাবেক এমপি রমেশ চন্দ্র সেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

এ মামলায় শনিবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় সাবেক এমপিকে রমেশ চন্দ্র সেনকে আদালতে তোলা হলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারিক রাজিব কুমার রায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলাটি দায়ের করেন ঠাকুরগাঁও হাজীপাড়ার স্থানীয় বাসিন্দা রিপন নামে এক ব্যক্তি।

পুলিশ জানায়, তিনি অসুস্থ থাকায় রিমান্ড চাওয়া হয়নি পরবর্তীতে রিমান্ডের আবেদন করা হবে।

এর আগে শুক্রবার রাতে সাদা পোশাকে পুলিশের একদল সদস্য সাবেক এপি রমেশ চন্দ্র সেনকে তার নিজ বাসভবন রুহিয়া থেকে আটক করে। তিনি আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, সাবেক পানি সম্পদ মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ছিলেন।

আটকের সময় রমেশ চন্দ্র সেনের স্ত্রী অঞ্জলি সেন অভিযোগ করে বলেন, সাদা পোশাকে পুলিশের ১০-১৫ জনের একটি দল এসে তাকে তুলে নিয়ে যায়। তারা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্য হতে পারেন। রমেশকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এ বিষয়ে কিছু বলেন নি তারা।

অঞ্জলি সেন আরও বলেন, ‘সবার কাছে অস্ত্র ছিল। রমেশকে তারা বলেন, ওঠেন আমাদের সাথে চলেন। তারা হাত ধরে জোর করে টেনে নিয়ে চলে যায়। কোথায় নিয়ে যাবেন বারবার জিজ্ঞেস করেছি, কিন্তু তারা কিছু বলেনি৷’

এ বিষয়ে সদর থানার ওসি এবিএম ফিরোজ ওয়াহিদ জানান, সাবেক এমপি রমেশ চন্দ্র সেনকে আটকের ফর গ্রেফতার দেখানো হয়েছে কারণ তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট