1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 5:58 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

গাজীপুরে উদ্ধারকৃত বিপুল পরিমাণ অস্ত্র গুলি পুলিশের কাছে হস্তান্তর।

Reporter Name
  • Update Time : Tuesday, August 20, 2024,
  • 301 Time View

 

 

মোঃ হাইউল খান, গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের বিভিন্ন থানা এলাক থেকে গত ৫ আগস্টের পর লুট হওয়া বিভিন্ন মডেলের ৩টি পিস্তল, ৫টি শর্টগান ও বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, অন্যান্য সরঞ্জাম গাজীপুর জেলা প্রশাসকের মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করেন সেনাবাহিনী। গাজীপুর মহানগর ও জেলা পুলিশের কর্মকর্তাগণ এসব অস্ত্র বুঝে নেন

সোমবার (১৯ শে আগস্ট) দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসব অস্ত্র, গুলি ও অন্যান্য সরঞ্জাম হস্তান্তরের আয়োজন করা হয়।

জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের মাধ্যমে পুলিশের কাছে এসব অস্ত্র ও গোলাবারুদ হস্তান্তর করেন ১৪ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের অধিনায়ক লে. কর্ণেল লুৎফর রহমান। এসময় উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ঈলতুৎমিশ, গাজীপুর জেলা পুলিশ সুপার কাজী শফিকুল আলমসহ পুলিশ, সেনাবাহিনী ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগান।গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম জানান, গত ৫ আগস্ট বিভিন্ন থানা থেকে খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে অভিযানে নামে ১৪ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের সেনা সদস্যরা। এসময় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এছাড়া অনেকে স্বেচ্ছায় কিছু সরঞ্জাম অস্ত্র সেনাবাহিনীর হাতে হস্তান্তর করেন। ধারাবাহিক অভিযানে সেনা সদস্যরা তিনটি পিস্তল, ৫টি শর্টগান, একটি ওয়ালথার, ৬টি পিস্তল ম্যাগাজিন, ৪টি পিস্তল বক্স, একটি এসএমজি ম্যাগাজিন, ৮৩ রাউন্ড শর্টগানের গুলি, ২০ রাউন্ড বল অ্যামো, পুলিশের রায়ট সরঞ্জাম ১৫টি, পিস্তুল বেল্ট ৫টিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেন। ১৪ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টে।

এসময় জেলা প্রশাসক বিভিন্ন থানা থেকে খোয়া যাওয়া অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম কারো কাছে থাকলে, বা কেউ পেয়ে থাকলে সেগুলো সেনাবাহিনীর কাছে হস্তান্তর করার আহ্বান জানান। তিনি আশ্বাস দিয়ে বলেন, এখন খোয়া যাওয়া অস্ত্র সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হলে, কাউকে কিছু বলা হবে না বা কারো বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা নেয়া হবে না। তবে যৌথ অভিযান শুরু হলে যার কাছে অস্ত্র পাওয়া যাবে, তাকে অপরাধী বলে গণ্য করা হবে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট