1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 5:58 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

শিক্ষার্থী শিহাব হত্যায় মামলা, সাবেক এমপি মমিনসহ আসামি ৭শ’

Reporter Name
  • Update Time : Tuesday, August 20, 2024,
  • 177 Time View

 

 

———-
সিরাজগঞ্জের এনায়েতপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে ছাত্র শিহাব নিহতের ঘটনায় স্থানীয় এমপি ও মণ্ডল গ্রুপের এমডি আব্দুল মমিন মণ্ডল ও তার ছোটভাইসহ ৩৩ জন নামীয় ও অজ্ঞাত ৭শ’ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) এনায়েতপুর থানায় মামলাটি দায়ের করেন সন্তোষা গ্রামের সোলায়মান হোসেন। মামলা নং-২।

মমিন মণ্ডল ছাড়াও মামলায় অন্য আসামিরা হলেন- মমিন গ্রুপের পরিচালক আব্দুল আলিম মণ্ডল, এই গ্রুপের আরেক পরিচালক জোবায়ের মণ্ডল, সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জাহিদ, বেলকুচির পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা, খামারগ্রামের আব্দুল মান্নান মোল্লা, খোকসা বাড়ি গ্রামের জয়নাল সরকার, এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি আহমদ মোস্তফা খান বাচ্চু, সাধারণ সম্পাদক আজগার আলী বিএসসি, যুগ্ম সম্পাদক ইব্রাহিম হোসেন, শিবপুরের হাফিজুর রহমান মাস্টার, গোপালপুরের শেখ মনোয়ার হোসেন, বেলকুচির তামাইয়ের হাজী ফজলা রহমান তালুকদার, হাজী শেখ মোহাম্মদ শামীম।

এছাড়া বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম, দুপুরে বেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল প্রামানিক, ভাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঁইয়া, চৌহালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান তাজ উদ্দিন, খাস কাউলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবু সাঈদ বিদ্যুৎ, চৌহালী উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক মোল্লা বাবুল আক্তার, খাসপুকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ দাউদ সরকার।

আসামির তালিকায় আরও যারা রয়েছেন বাগুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল কালাম মোল্লা, সোহালি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ চুন্নু তালুকদার, চৌহালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, সুবর্ণসারা গ্রামের আব্দুল হাকিম মন্ডল, শেরনগর গ্রামের সেলিম সরকার, দৌলতপুর গ্রামের মোঃ জুয়েল, দৌলতপুর গ্রামের মোঃ মহির আলী, আমি দারিয়াপুর শাহজাদপুরের দারিয়াপুরের মোঃ আলমাস, মুকুন্দগাঁতীর মোহাম্মদ হাবিব, বেলকুচি উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রকি।

মামলা উল্লেখ করা হয়েছে, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের ফটক থেকে ছাত্র জনতার একটি মিছিল এনায়েতপুর হাটের আলহেরা মার্কেটের দিকে আসে। তখন আসামিরা বিভিন্ন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে গুলিবর্ষণ ও হামলা চালায়। এতে মাধবপুর গ্রামের শফি মিয়ার ছেলে কলেজছাত্র শিহাব গুলিতে গুরুতর আহত হলে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মামলার বিষয়ে এনায়েতপুর থানার ওসি হাসিবুল আলম জানান, হত্যা মামলাটি আমলে নিয়ে এর যথাযথ তদন্ত এবং সকল আসামিদের ধরে আইনের আওতায় আনতে খুব দ্রুত অভিযান পরিচালনা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট