1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 5:40 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

ফতুল্লায় যৌতুকের টাকার জন্য স্ত্রীকে মারধর, স্বামী মারুফের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা 

Reporter Name
  • Update Time : Saturday, August 31, 2024,
  • 271 Time View

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় যৌতুকের দাবিতে গার্মেন্টস শ্রমিক স্ত্রী জান্নাতুল ফেরদৌস ওরফে আমেনাকে নির্যাতন করার অভিযোগে যৌতুকলোভী স্বামী মারুফ শেখের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় বিজ্ঞ আদালত মারুফের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করার পর পুলিশ তাকে খুজে বেড়াচ্ছে।অভিযুক্ত মারুফ শেখের বাড়ি বাগেরহাট জেলার, রামপাল থানার মল্লিকের বেড ইউনিয়নের,দক্ষিণ সন্ন্যাসি গ্রামে।যৌতুকলোভী মারুফ শেখ পুলিশের ভয়ে এক স্থান থেকে আরেক স্থানে ছুটে বেড়াচ্ছে।

 

মামলা সূত্রে জানা গেছে, ফতুল্লার ধর্মগঞ্জের শাহিন মিয়ার মেয়ে জান্নাতুল ফেরদৌস ওরফে আমেনার গত ৪ বছর আগে বাগেরহাটের রামপাল থানার মল্লিকের বেড় দক্ষিণ সন্নাসি এলাকার কালাম শেখের ছেলে মারুম শেখের সঙ্গে ইসলামি শরিয়ত মোতাবেক তিন লাখ টাকার দেনমোহরে বিয়ে হয়। চার বছর সংসার করে এবং স্ত্রীকে দিয়ে কিস্তির মাধ্যমে বিভিন্ন মেয়াদে ৫ লাখ টাকা উত্তোলন করে মারুফ। তার পরও যৌতুকের টাকার জন্য চাপ সৃষ্টি করে। স্ত্রী গার্মেন্ট শ্রমিক হওয়ার সুবাদে টাকা দিতে অপরাগত প্রকাশ করলে শারীরিক নির্যাতন চালায়। পরে বাধ্য হয়ে জান্নাতুল ফেরদৌস ওরফে আমেনা তার স্বামী মারুফ শেখ সহ তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে। পরে বিজ্ঞ আদালত মারুফের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন এবং তার মাসুমা বেগমের বিরুদ্ধে সমন জারি করেন। মারুফ তার পরিবার নিয়ে ফতুল্লার ভোলাইল এলাকায় বসবাস করলেও স্ত্রী মামলা দায়ের করার পর পালিয়ে যায়। আর মারুফের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি হয়েছে এমন সংবাদে পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে এবং গ্রেফতার করতে পুলিশ তাকে খুজে বেড়াচ্ছে।

 

জান্নাতুল ফেরদৌস ওরফে আমেনার আইনজীবী ফাইজুল ইসলাম ফয়সাল জানান, জান্নাতুল ফেরদৌস ওরফে আমেনার দায়েরকৃত মামলায় স্বামী মারুফ শেখের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন বিজ্ঞ আদালত। ওয়ারেন্টের কপি থানায় রয়েছে এবং খবর নিয়ে জানতে পারলাম আসামিকে গ্রেপ্তার করার জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট