1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 3:46 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

লোহাগড়ায় বিএনপি’র মধ্যে আওয়ামী লীগের অনুপ্রবেশ শুরু

Reporter Name
  • Update Time : Wednesday, September 4, 2024,
  • 277 Time View

স্টাফ রিপোর্টার:

 

নড়াইলের লোহাগড়া উপজেলার ১০ নং কোটাকোল ইউনিয়নের ৫ নং ওয়ার্ড, বিএনপি ও সকল অঙ্গ – সংগঠনের উদ্যোগে আলোচনা সভায় একই ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের অনুপ্রবেশের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

 

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়ন বিএনপি’র একটি আলোচনা সভায় উপজেলা যুবদলের আহ্বায়ক খান মাহমুদ আলম এর সাথে ওই ইউনিয়নের আওয়ামী লীগের এক নেতার সাথে সোশ্যাল মিডিয়ায় ছবি দেখা যায়। ছবিটিতে লক্ষ্য করলে দেখা যায় যে,খান মাহমুদ আলমের পিছনেই ওই ইউনিয়নের আওয়ামী লীগের নেতা নান্টু দাঁড়িয়ে আছে।

 

এ বিষয়ে কোটাকোল ইউনিয়নের চেয়ারম্যান হাসান জানান,এই নান্টু বিগত দিনগুলিতে নড়াইল জেলা আওয়ামী লীগের সাবেক এমপি মাশরাফির সাথে ছবি তুলতে এখন আবার একই ব্যক্তি উপজেলা যুবদলের আহ্বায়ক মাহমুদ আলম এর সাথে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছেন। তিনি এর আগে আওয়ামী লীগের সব নেতার সাথেই তার কম বেশি ওঠাবসা ছিল। কিন্তু আওয়ামী লীগের ক্ষমতা পরিবর্তন হওয়ার পর যুবদলের এই নেতার সাথে তার ছবি দেখা যায় ।

 

গত মঙ্গলবার মোঃ শামীম নামে একটি ফেসবুক আইডি থেকে দেখা যায় যে,১০ নং কোটাকোল ইউনিয়নে বিএনপির সমাবেশে আমরা ক্যাপশনে এই নান্টুর ছবি বিএনপির বিভিন্ন নেতাকর্মীর সাথে ভাইরাল হয়েছে।

 

এ বিষয়ে ওই ইউনিয়নের বিএনপি সাধারণ সম্পাদক বাবুল আহমেদ বাবু তিনি বলেন,গত মঙ্গলবার ১০ নং কোটাকোল ইউনিয়নের ৫ নং ওয়ার্ড, বিএনপি ও সকল অঙ্গ – সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, খান মাহমুদ আলম (উপজেলা যুবদলের আহ্বায়ক), সৈয়দ আহাদুল ইসলাম (সহসাংগঠনিক সম্পাদক নড়াইল জেলা যুবদল),তাইবুল হাসান (যুগ্ম সাধারণ সম্পাদক জেলা ছাত্রদল), জাফর মুন্সি (কোটাকোল ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি) সহ বিএনপি’র বিভিন্ন নেতাকর্মীরা।এ সময় খান মাহমুদ আলম নেতাকর্মীদের সাথে ছবি তুললে তার পিছনে চলে আসে নান্টু এবং সেই ছবিটি ফেসবুকে দেওয়া হয়। এবং এ বিষয়টাকে কেন্দ্র করে আলোচনা সমালোচনা চলছে।

 

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি’র দলীয় নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিষেধাজ্ঞাকে অমান্য করে, আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে যারা এই মুহূর্তে প্রোগ্রাম করে, হাইব্রিড নেতাকর্মী ঢুকানোর অপচেষ্টা চালাচ্ছে। তাদেরকে তদন্তপূর্বক দলীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিএনপি’র কেন্দ্রীয় নেতা কর্মীদের কাছে আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট