1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 3:48 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

সৈয়দ নজরুল কন্যা এমপি লিপির বিরুদ্ধে মামালা : 

Reporter Name
  • Update Time : Tuesday, September 10, 2024,
  • 220 Time View

 

 

কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও মারধরের ঘটনায় বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের কন্যা কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপিকে প্রধান আসামি করে মামলা হয়েছে।

 

গত শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে কিশোরগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বাদী হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলাটি দায়ের করা হয়েছে। মামলায় সাবেক এমপি লিপিকে প্রধান আসামি করে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের ৬২ নেতাকর্মীর নাম প্রকাশ এবং অজ্ঞাত ২০০-৩০০ জনকে আসামি করা হয়েছে।

 

মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, কিশোরগঞ্জ পৌরসভার সদ্য সাবেক মেয়র মাহমুদ পারভেজ, জেলা যুবলীগের আহ্বায়ক আমিনুল ইসলাম বকুল, কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান আওলাদ হোসেন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল গণি ঢালী লিমন, জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন, সাধারণ সম্পাদক ফয়েজ ওমান খান, কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান রিফাত উদ্দিন আহমেদ বচন, সদরের বৌলাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, জেলা পরিষদের সাবেক সদস্য সাজ্জাদুল ইসলাম, সদরের মহিনন্দ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মুনসুর আলী, দানাপাটুলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন দুলাল, রশিদাবাদ ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল, উলামা লীগ নেতা সুলাইমান প্রমুখ।

 

এ বিষয়ে জানতে চাইলে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, গত ৪ আগস্ট বেলা ১টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের খরমপট্টি এলাকায় ছাত্র-জনতাকে হত্যার উদ্দেশ্যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মারপিট করে সাধারণ ও গুরুতর জখমসহ অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের মাধ্যমে জনমনে ত্রাস সৃষ্টি করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট