1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 7:25 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

আশুগঞ্জে পিকআপ ভ্যানে বিশেষ কায়দায় রাখা অবস্থায় ৪০ কেজি গাজাসহ মাদক কারবারি আটক

Reporter Name
  • Update Time : Wednesday, September 18, 2024,
  • 191 Time View

 

 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পিকআপ ভ্যানের বডির নীচে খোপ তৈরি করে বিশেষ কায়দায় রাখা অবস্থায় ৪০ কেজি গাজাসহ সুমন (২০) নামে এক মাদক কারবারিকে উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার তালশহর থেকে তাকে আটক করা হয়।
আটক মাদক কারবারি সুমন ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের মৃত দানা মিয়ার ছেলে।
আশুগঞ্জ থানার উপ পুলিশ পরিদর্শক মহিউদ্দিন জানান, সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে পুলিশের চেকপোস্ট বসিয়ে তল্লাশী চলছিল। এসময় একটি পিকআপ উল্টো দিকে ঘুরিয়ে মহাসড়ক থেকে দ্রুত আশুগঞ্জ-তালশহর সড়কে ঢুকে যায়। এতে পুলিশের সন্ধেহ হলে পিকআপটিকে পিছন থেকে ধাওয়া করে। এসময় বেশ কয়েকটি অটোরিকশাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে পিকআপটি বেপরোয়া গতিতে সামনে এগুতে থাকে। পরে উপজেলার তালশহর বাজারের নিকট থেকে পিকআপটিকে আটক করা সম্ভব হয়। পরে তল্লাশী চালিয়ে পিকআপ ভ্যানটির বডির নীচে খোপ তৈরি করে বিশেষ কায়দায় রাখা অবস্থায় ২০টি প্যাকেটে মোড়ানো ৪০ কেজি গাজা উদ্ধার করাসহ এর চালক সুমনকে আটক করা হয়। এছাড়া মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করা হয়।
সুমন পুলিশকে জানায়, সে সরাইল উপজেলার চান্দরা থেকে এসব গাঁজা ঢাকার দিকে নিয়ে যাচ্ছিল বলে পুলিশকে জানায়।

 

এ ব্যাপারে আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন জানান, আটক মাদক কারবারির বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

সালমান রহমান
ব্রাহ্মণবাড়িয়া
১৯.০৯.২০২৪

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট