1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 5:58 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

শ্রীমঙ্গল হবিগঞ্জরোডে পিকআপ ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে আহত ৫ জন।

Reporter Name
  • Update Time : Tuesday, October 8, 2024,
  • 222 Time View

অন্তর মিয়া
শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি:

মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়ক হবিগঞ্জ রোডস্থ সখিনা সিএনজি পাম্প স্টেশনের পাশে এ দুর্ঘটনাটি ঘঠে।
আহতরা হলেন, শ্রীমঙ্গল উপজেলার আলিসার কুল গ্রামের মৃত উমেদ আলীর পুত্র আসাদ মিয়া, ভূনবীর ইউনিয়নের জিলাদ মিয়ার পুত্র রুবেল মিয়া, ভিমসী এলাকার একই পরিবারের তিনজন আজিত রায়ের স্ত্রী সৃষ্টি রায়, মা পূর্নিমা রায় ও ৫ বছরের ছেলে শ্রেষ্ঠ রায়।
স্থানীয় সূত্রে জানা যায়,শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়ন এলাকা থেকে আসা শ্রীমঙ্গলগামী সিএনজিচালিত অটোরিকশা শহরতলীর হবিগঞ্জ রোডস্থ সকিনা পাম্প সিএনজি স্টেশনের পাশে চলতি অবস্থায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় স্থানীয় জনতা অটোরিকশার চালকসহ যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. নাসিফ জানান, আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট