1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 2:10 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

বিনা ভোটে শেখ হাসিনা সরকার উন্নয়নের নামে লুটপাট করেছে! সাঈদ সোহরাব

Reporter Name
  • Update Time : Saturday, November 2, 2024,
  • 253 Time View

 

স্টাফ রিপোর্টারঃ খান শাকিল

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ঢাকা মহসীন হলের ছাত্র সংসদের সাবেক জিএস সাইদুর রহমান সাঈদ সোহরাব বলেন যে, দীর্ঘ ১৭ বছরে বিনা ভোটের শেখ হাসিনা সরকার উন্নয়নের নামে দেশে লুটপাট করেছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। দেশের অর্থ পাচারকারীদের জনগণ কোনো দিন ক্ষমা করবে না।

দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন যে, দীর্ঘ ১৭ বছর গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামে বিএনপির হাজার হাজার নেতাকর্মী জেল-জুলুম ও শহীদ হওয়ার মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে।

আগামীতে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে। তা না হওয়া পর্যন্ত ষড়যন্ত্র মোবাকেলায় ভেদাভেদ ভুলে দলের সকলস্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে। লতিফপুর ইউনিয়নের নিহত বিএনপির নেতাকর্মীদের জন্য আত্মার মাগফিরাত কামনায় শুক্রবার সন্ধ্যায় মির্জাপুরে এক স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

শুক্রবার (১ নভেম্বর) বিকেলে উপজেলার লতিফপুর ইউনিয়নের গোড়াকী ঈদগা ময়দানে এক অনুষ্ঠানে লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন রনির সভাপতিত্বে অন্যদের মধ্যে মির্জাপুর পৌর বিএনপির সভাপতি সাবেক ভিপি হযরত আলী মিঞা, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক মহসীন, সাবেক সহসভাপতি হাজী সোহরাব হোসেন, খন্দকার মোবারক হোসেন ও মোঃ দুলাল মিয়া, উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ তোজাম্মেল হোসেন প্রিন্স, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুবুর রহমান, উপজেলা কৃষক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম মৃধা, সদস্য সচিব আলী আজম খান উথান, উপজেলা যুবদল নেতা মোঃ হাসান উদ্দিন লিটন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান শপথ ও আরিফুজ্জামান শাহীন, মির্জাপুর পৌর কৃষক দলের আহবায়ক মোঃ মান্নান খান মান্না, সদস্য সচিব মোঃ সোলাইমান শেখ প্রমুখ বক্তৃতা করেন।

সভার শুরুতে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাকালীন সদস্য লতিফপুর ইউনিয়নের বাসিন্দা প্রয়াত ডা. আইন উদ্দিন, খন্দাকার জয়নাল আবেদীন, মোঃ গোলাম মোস্তফা, মোঃ বেলাল দেওয়ান, খাজা মোস্তফার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট