1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 6:05 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

রুপসায় ১৬ দলীয় খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুনামেন্ট উদ্বোধন করেন জনাব আজিজুল বারী হেলাল।

Reporter Name
  • Update Time : Saturday, November 2, 2024,
  • 241 Time View

 

রুপসা প্রতিনিধি(আঃ মান্নান):
কেন্দ্রীয় বিএনপির তথ‍্য বিষয়ক সম্পাদক রুপসার কৃতি সন্তান আজিজুল বারী হেলাল বলেছেন, যুব ও ছাত্রসমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে মুক্ত রাখতে ক্রীড়া চর্চার বিকল্প নেই, খেলাধুলা মানুষের দেহ সুস্থ রাখে এবং মনকে রাখে চাঙ্গা। আর মাদক মানুষের বোধশক্তি কেড়ে নেয়। মাদকের প্রভাবে মানুষ জড়িয়ে পড়ে অপরাধের সঙ্গে। এজন্য সুস্থ জীবনযাপন করতে চাইলে খেলাধুলায় মন বসাতে হবে।
তিনি আরও বলেন, খেলাধুলার মাধ্যমে একজন মানুষ শারীরিক ও মানসিক সুস্থতা লাভের পাশাপাশি ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও নেতৃত্বের গুণ অর্জন করে।
বিএনপি মাদকমুক্ত সমাজ উপহার দিতেই দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। আগামী সংসদ নির্বাচনে সকলের সহযোগিতায় দেশ পরিচালনা করবে জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপি ক্ষমতা থাকলে দেশ উন্নয়ন হয়।
খুলনার রূপসায় ১৬দলীয় পঞ্চম অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠানে গতকাল ১নভেম্বর বিকালে কাজদিয়া সরকারী কলেজিয়েট স্কুল মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
টুর্নামেন্ট কমিটির আহবায়ক সেখ মাফতুন আহমেদ রাজার সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন ক্রীড়া সংগঠক অধ্যাপক আহমেদুল কবির চায়নীজ, বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু, মোল্লা খায়রুল ইসলাম,
জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জুলুফিকার খান জুলু, মনিরুজ্জামান মন্টু, শেখ আ:রশিদ,
এড. মোমরেজুল ইসলাম, মোস্তফা উলবারী লাভলু, জিএম কামরুজ্জামান টুকু, শেখ তৈয়েবুর রহমান, জেলা শ্রমিকদলের সভাপতি উজ্জল কুমার সাহা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন খান,
মাহাবুব হাসান পিয়ারু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েদ,জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আতাউর রহমান রুনু, মহানগর স্বেচ্ছাসেবকদলের সাবেক সাধারণ সম্পাদক একরামুল কবির হেলাল,
ইসমাইল হোসেন খান, ওয়াকিলুজ্জান ডাবলু,
কবির হোসেন, শেখ আবু সাইদ, এসকে আনিসুর রহমান, নাজমুস সাকিব মিন্টু,
উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা সাইফুর রহমান, সদস‍্য সচিব জাবেদ মল্লিক, বিকাশ মিত্র, রয়েল আজম, আনোয়ার হোসেন খান, মহিউদ্দীন মিন্টু, দিদারুল ইসলাম, আজিজুর রহমান, সৈয়দ নিয়ামত আলী, বাদশা জমাদ্দার, মুন্না সরদার, এড. তাফসিরুজ্জামান,সাজ্জাদ হোসেন সরদার, শরীফ খন্দকার,আসাবুর রহমান,সৈয়দ কামরুজ্জামান নান্টু,আলীম খান,মাসুদ খান,ইসলাম সরদার প্রমুখ।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে মনসুর স্মৃতি সংসদ ও বটিয়াঘাটা একাদশ।
খেলায় ট্রাইবেকারে(৪-৩) গোলে বটিয়াঘাটা একাদশ জয়লাভ করে।
খেলা পরিচালনা করেন জুনায়েদ শরীফ, মনির হোসেন ঢালী, আজিজুর রহমান ডাবলু। খেলায় পাঁচ হাজারের অধিক দর্শক খেলা উপভোগ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট