1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 7:42 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

বেলকুচিতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ছাত্র দলের মানববন্ধন

Reporter Name
  • Update Time : Tuesday, December 10, 2024,
  • 164 Time View

 

মোঃ শহিদুল ইসলাম খান সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচিতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বেলকুচি উপজেলা ছাত্রদল, পৌর ও কলেজ ছাত্রদলের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উক্ত মানববন্ধনে গুমের শিকার ছাত্রদলের সকল নেতাকর্মী ও সকল নাগরিকের মুক্তির দাবিতে এবং আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকান্ড নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার যথাযথ বিচারের দাবিতে মানববন্ধন করে তারা।
অনতিবিলম্বে তাদের গ্রেফতার করা না হলে ছাত্রদলের পক্ষথেকে ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারী দিয়ে বক্তব্য রাখেন ছাত্রদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার সকালে ১০ই ডিসেম্বর বেলকুচি সরকারি কলেজগেট সংলগ্ন পাকা রাস্তার উপরে বেলকুচি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিজন আহমেদ বিজয় এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এস এম রানা,পৌর ছাত্র দলের সদস্য সচিব রাশেদুজ্জামান রাব্বি, কলেজ ছাত্রদল রোমান আহমেদ, সিরাজগঞ্জ জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, পৌর ছাত্রদল শাওন রেজা, ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক মনিরুল ইসলাম, সদস্য সচিব মাহমুদুল হাসান, ধুকুরিয়াবেড়া ছাত্রদলের সদস্য সচিব আব্দুর রাজ্জাক, দৌলতপুর ইউনিয়ন ছাত্র দলের আহবায়ক রমজান আলী, সদস্য সচিব রাশেদুল ইসলাম, পৌর ১নং ওয়ার্ড ছাত্র দলের সভাপতি রিজু আহমেদ।
এসময় আরও বক্তব্য রাখেন বেলকুচি থানা বিএনপির সদস্য নূরুল ইসলাম তুহিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া, বেলকুচি উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহিদ তালুকদার, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব রেজা প্রামানিক সহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট