1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 3:47 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

মাধবপুরে বিজিবি’র অভিযানে পৌনে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস এবং কাপড় সামগ্রী জব্দ

Reporter Name
  • Update Time : Friday, December 13, 2024,
  • 217 Time View

 

স্টাফ রিপোর্টার : নির্মল ইন্দু সরকার

হবিগঞ্জের ব্যাটালিয়ন (৫৫) বিজিবি’র একটি বিশেষ টহলদলের অভিযানে বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিকস এবং কাপড় সহ বিভিন্ন পণ্য সামগ্রী জব্দ করা হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) পৌনে ৪ টার দিকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানা যায়, হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫) বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল ইমদাদুল বারী খান পিএসসি’র নেতৃত্বে একটি বিশেষ টহলদল
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলাধীন ঢাকা- সিলেট মহাসড়কে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে মাধবপুর থেকে ধাওয়া করে ৩০ কি: মি: দূরত্বে পুটিজুরি নামক স্থানে অবৈধভাবে চোরাচালানকৃত ভারতীয় কসমেটিকস সামগ্রী সহ পণ্য ভর্তি একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

আটককৃত কাভার্ড ভ্যানটিতে জব্দকৃত ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস সামগ্রী ও পণ্যের মধ্যে কিটকেট চকলেট ১৪ হাজার ১শত ৯২ পিস,বিভিন্ন প্রকার ক্রীম ও অয়েন্টমেন্ট ৪১ হাজার ৭ শত ২৭ পিস,বিভিন্ন প্রকার ট্যাবলেট ৯ লক্ষ, ৭২ হাজার পিস,ভিকস কফ ড্রপস লজেন্স ১ হাজার ৪ শত ৭৬ প্যাকেট, স্যুটের কাপড় ১,১১৫ মিটার, বিভিন্ন জর্জেট কাপড় ৬,৩৮৯ মিটার, বিভিন্ন প্রকার কসমেটিকস সামগ্রী ৫ হাজার ৯ শত ৯০ পিস। যার আনুমানিক মূল্য ২ কোটি ৮১ লাখ ৮০ হাজার ১শত ষাট টাকা।

 

হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল ইমদাদুল বারী খান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত ভারতীয় কসমেটিকস সামগ্রী এবং বিভিন্ন কাপড় সহ পণ্য গুলো হবিগঞ্জ কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। এছাড়াও তিনি আরও জানান, অত্র ব্যাটালিয়ন কর্তৃক চোরাচালান বিরোধী কার্যক্রমi অভিযান অব্যাহত থাকবে।

নির্মল ইন্দু সরকার
স্টাফ রিপোর্টার
মোবাইল :0 1783-355437

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট