1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 6:05 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

রামগড়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা উদ্বোধন করেন সাবেক এমপি ওয়াদুদ ভুইয়া

Reporter Name
  • Update Time : Wednesday, January 8, 2025,
  • 357 Time View

 

মোঃ মাসুদ রানা, রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ

খাগড়াছড়ির রামগড়ে ৫০০ জন রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে।
বুধবার ০৮ জানুয়ারী সকাল ৯ টা থেকে দুপুর ০৩ টা পর্যন্ত রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা সারজা চ্যারিটি ইন্টার ন্যাশনাল এর সার্বিক সহযোগীতা ও ফেনি চক্ষু হাসপাতাল এন্ড ফ্যাকো সেন্টারের চিকিৎসা সহযোগীতায় স্থানীয় জনগোষ্ঠির মাঝে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।
পৌর বিএনপির সাংগঠনিক মোঃ ইলিয়াসের সঞ্চালনায় ফেনি চক্ষু হাসপাতালের পরিচালক রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য ও চেয়ারম্যান,পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড, কেন্দ্রীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক, জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়া। উদ্বোধনের শুরুতে প্রধান অতিথী কে ফুল দিয়ে বরণ করে নেন ঢাকা সারজাহ চ্যারিটি ইন্টার ন্যাশনাল এর কর্মকতা ইন্জিনিয়ার খোরশেদ আলম ও ক্রেষ্ট প্রদান করেন ফেনি চক্ষ হাসপাতাল ও ফ্যাকো সেন্টারের পরিচালক প্রফেসর মোঃ সিরাজ উদ্দৌলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহম্মদ ভুঁইয়া, উপজেলা বিএনপির সভাপতি মোঃইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভুইয়া, পৌর বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দীন,সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দীন হারুন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সাফায়েত উল্লাহ্।
এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, হাসপাতাল ও সারজাহ চ্যারিটি ইন্টার ন্যাশনাল এর কমকর্তা-কর্মচারী, উপকারভোগী রোগী ও সাংবাদিকবৃন্দ।
চিকিৎসার সেবা প্রদান করেন চক্ষু বিশেঙ্গ ও সিনিয়র কন্সাল্টেন্ট ডাঃ রফিকুল ইসলাম ও ডাঃ হেমন্ত কুমার রায়।
ফেনি চক্ষু হাসপাতালের পরিচালক রফিকুল ইসলাম জানান, সারজাহ চ্যারিটি ইন্টার ন্যাশনাল ৬০ জন রোগীকে ছানি অপারেশন করে আমেরিকান ল্যান্স প্রদান করবে। বর্তমানে আমরা ১৫০ জন কে বিনামূল্যে চশমা প্রদান করবো, রোগীদের কম খরচে অপারেশনের ব্যবস্থা ব্যবস্থা করা সহ তাদের খাওয়া দাওয়া যাতায়াত ব্যবস্থা করে দিবো।
মোঃমাসুদ রানা,
রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধি,

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট