1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 7:42 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

মাধবপুরে বিজিবি’র অভিযানে মালিক বিহীন বিদেশি মদ উদ্ধার 

Reporter Name
  • Update Time : Sunday, January 12, 2025,
  • 203 Time View

স্টাফ রিপোর্টার: নির্মল ইন্দু সরকার

 

হবিগঞ্জের মাধবপুরে মালিক বিহীন বিদেশি মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার(১২ জানুয়ারী) বেলা পৌনে তিন টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানা যায়, হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫) বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলের সার্বিক দিক নির্দেশনায় হবিগঞ্জ বিজিবি অধীনস্থ তেলিয়াপাড়ায় বিওপি’র একটি টহল দল সুবেদার প্যাট্রিক দালবৎ এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

রবিবার(১২ জানুয়ারি) ভোর পৌনে ৫ টার দিকে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়ার ১৯ নং চা বাগান সীমান্তবর্তী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান বিরোধী একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে চোরাকারবারিরা বিজিবি’র টহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।এসময় অবৈধভাবে চোরাচালানকৃত মালিকবিহীন ১৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।

উদ্ধারকৃত বিদেশি মদের বোতলের আনুমানিক মূল্য ২ লক্ষ ৭৯ হাজার টাকা। আটককৃত মাদক দ্রব্য সংশ্লিষ্ট মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুনারুঘাট জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

 

হবিগঞ্জ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবি সব সময় দেশের সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধে প্রতিশ্রুতিবদ্ধ।তিনি আরও বলেন মাদকের বিরুদ্ধে সর্বদা জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হয় এবং অত্র ব্যাটালিয়ন কর্তৃক মাদক এবং চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট