1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 6:00 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

রামগড় স্থলবন্দর পরিদর্শনে – উপদেষ্টা ব্রি:জে:(অব) ড. এম সাখাওয়াত হোসেন

Reporter Name
  • Update Time : Sunday, January 12, 2025,
  • 202 Time View

 

মোঃমাসুদ রানা, রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ

খাগড়াছড়ি পার্বত্য জেলা রামগড় স্থলবন্দরের উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেছেন নৌ-পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এর মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) ড. এম সাখাওয়াত হোসেন।
রবিবার (১২ই জানুয়ারি) দুপুরে রামগড় স্থলবন্দরে সার্বিক উন্নয়নমূলক কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেন। এ সময় বাংলাদেশ- ভারত মৈত্রী সেতু ১ সহ স্থলবন্দরের নির্মানাধীন বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেন। পরে রামগড় বন্দর কতৃপক্ষ, প্রশাসন, সীমান্ত নিরাপত্তা বাহিনী, আইন-শৃংখলা বাহিনীর সমন্বয়ে আলোচনা সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, রামগড় স্থলবন্দরের কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে। সার্বিক বিষয়ে দ্রুত কার্যক্রম পরিচালনার লক্ষ্যে একটি কমিটি গঠন করে যাবতীয় কাজ সম্পন্ন করার জন্য ব্যবস্থা গ্রহন করা হবে বলে পরিদর্শন কালে তিনি জানান।

উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান, গুইমারা বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল এস.এম আবুল এহসান, জেলা প্রশাসক সহিদুজ্জামান, জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল, রামগড় ৪৩ বিজিবি ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নূর উদ্দিন, ইউএনও মমতা আফরিন, ওসি মঈন উদ্দিন, রামগড় স্থলবন্দর ইনচার্জ মোহাম্মদ আমান উল্লাহ, স্থলবন্দর প্রকল্প পরিচালক সরোয়ার আলম সহ জেলা -উপজেলার স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ প্রমূখ।
মোঃমাসুদ রানা,
রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধি,

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট