1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 15, 2026, 2:18 am
Title :
গাজীপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে  হাজারো নেতাকর্মীর ঢল  কৃষক কার্ড’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সালথায় জমি নিয়ে বিরোধে সালিশ বৈঠকে সৎ মা’কে পিটিয়ে জখম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসী দের অভয়ারণ্য ফার্মগেটে রূপসী বাংলা নামের আবাসিক নামে চলছে মাদক ও নারীর দেহ ব্যবসা দুর্নীতি ও অবৈধ ভবনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় নারী সাংবাদিককে হেনস্তা কারী ইমারত পরিদর্শক অপি রুবেল গ্রেফতার।  গাজীপুরে কৃষিজমির মাটি কাটায় অভিযোগে অর্থদণ্ড রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব পদে বগুড়া সোনাতলার কৃতি সন্তান সাহাবুর রহমান রানীশংকৈলে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার: তীব্র নিন্দা, মামলা প্রত্যাহারের দাবি গোপালপুরে তিন দশক পর গোয়ালবাড়ী খাল পুনঃখনন কাজ শুরু  মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম

পাবনায় ডিবির অভিযানে ১০০ ইয়াবাসহ গ্রেফতার ৩

Reporter Name
  • Update Time : Thursday, July 3, 2025,
  • 299 Time View

 

বুলবুল হাসান, সিনিয়র স্টাফ রিপোর্টার : পাবনা জেলা গোয়েন্দা শাখার একটি সফল অভিযানে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

জেলার পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁন মহোদয়ের সার্বিক দিকনির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও ডিবি) মোঃ মশিউর রহমান মন্ডলের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা, পাবনা মাদক ও অপরাধ নির্মূলে নিরলসভাবে এ বিষয়ে কাজ করে যাচ্ছে।

বুধবার ২ জুলাই সন্ধ্যা ছয় ঘটিকায় ডিবির অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) এ. কে. এম. রাসেল ও সঙ্গীয় অফিসার ফোর্সসহ পাবনা জেলার সদর থানাধীন পাবনা পৌরসভার অন্তর্গত গোপালপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গোপালপুর ২ নং ওয়ার্ডস্থ মোঃ আশরাফুল ইসলামের (৪৯) বসতবাড়ি হতে ১০০ ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

মাদক কারবারি হলো ( ১) মোঃ আশরাফুল ইসলাম (৪৯) সাং-গোপালপুর ২নং ওয়ার্ড, সাং ল-পাবনা পৌরসভা, থানা – পাবনা সদর। (২) মোঃ আনোয়ার হোসেন (৪০) সাং – চর গোবিন্দপুর, থানা – আমিনপুর, জেলা – পাবনা (৩) মোঃ পলাশ বিশ্বাস (৪০) সাং – চর গোবিন্দপুর, থানা– আমিনপুর, জেলা – পাবনা।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পাবনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট