1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 15, 2026, 2:12 am
Title :
গাজীপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে  হাজারো নেতাকর্মীর ঢল  কৃষক কার্ড’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সালথায় জমি নিয়ে বিরোধে সালিশ বৈঠকে সৎ মা’কে পিটিয়ে জখম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসী দের অভয়ারণ্য ফার্মগেটে রূপসী বাংলা নামের আবাসিক নামে চলছে মাদক ও নারীর দেহ ব্যবসা দুর্নীতি ও অবৈধ ভবনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় নারী সাংবাদিককে হেনস্তা কারী ইমারত পরিদর্শক অপি রুবেল গ্রেফতার।  গাজীপুরে কৃষিজমির মাটি কাটায় অভিযোগে অর্থদণ্ড রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব পদে বগুড়া সোনাতলার কৃতি সন্তান সাহাবুর রহমান রানীশংকৈলে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার: তীব্র নিন্দা, মামলা প্রত্যাহারের দাবি গোপালপুরে তিন দশক পর গোয়ালবাড়ী খাল পুনঃখনন কাজ শুরু  মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম

পটুয়াখালী জেলা বিএনপি সম্মলনে স্নেহাংশু সরকার কুট্টি সভাপতি ও এ্যাডঃ মজিবর রহমান টোটন সম্পাদক নির্বাচিত।

Reporter Name
  • Update Time : Thursday, July 3, 2025,
  • 275 Time View

 

 

মোঃ গোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার:- পটুয়াখালীতে দীর্ঘ ২৩ বছর পর বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পটুয়াখালী জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রত্যক্ষ ব্যালটে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে স্বতঃস্ফুর্ত ভোট গ্রহনের মাধ্যমে সভাপতি ও সাধারন সম্পাদক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

২ জুলাই পটুয়াখালী ব্যয়ামাগারে সম্মেলনের প্রথম অধিবেশন শেষে একই স্থানে সন্ধ্যা ৬ টা থেকে রাত ১১ টা পর্যন্ত ব্যালট পদ্ধতিতে ভোট গ্রহন হয়। এতে ১৫১৪ জন ডেলিগেট কাউন্সিলরের মধ্যে ১১৭২ জন কাউন্সিলর তাদের ভোট প্রদান করেছেন বলে নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান সিনিয়র আইনজীবী আব্দুল হক ফরাজী নিশ্চিত করেছেন।

এ নির্বাচনে সভাপতি পদে জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি ৭৫৫ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দী সভাপতি প্রার্থী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাকসুদ আহম্মদ বায়জীদ পান্না মিয়া পেয়েছেন ৪০২ ভোট।
সাধারন সম্পাদক পদে ৪৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য পিপি এ্যাডভোকেট মজিবর রহমান টোটন। তার নিকট প্রতিদ্বন্দী সাধারন সম্পাদক প্রার্থী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জেলা বাসমালিক সমিতির সভাপতি মোঃ বশির আহম্মেদ মৃধা পেয়েছেন ৪২০ ভোট।

এ ছাড়া সাধারন সম্পাদক প্রার্থী জেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ মনিরুল ইসলাম লিটন পেয়েছেন ১৬২ ভোট, জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক এ্যাডঃ তৌফিক আলী খান কবির ৮৪ ভোট, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ দেলোয়ার হোসেন খান নান্নু পেয়েছেন ১৩ ভোট ও মোঃ সাইদুর রহমান তালুকদার সাঈদ তালুকদার পেয়েছেন মাত্র ৪ ভোট।

নির্বাচিত সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারন সম্পাদক এ্যাডঃ মজিবর রহমান টোটন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের দল বিএনপি পরিবারের সকল পর্যায়ের নেতা কর্মী, সমর্থক, শুভাকাংখীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং তাদের দায়িত্বপালনে সকলের সহযোগীতা কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট