1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 15, 2026, 2:18 am
Title :
গাজীপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে  হাজারো নেতাকর্মীর ঢল  কৃষক কার্ড’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সালথায় জমি নিয়ে বিরোধে সালিশ বৈঠকে সৎ মা’কে পিটিয়ে জখম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসী দের অভয়ারণ্য ফার্মগেটে রূপসী বাংলা নামের আবাসিক নামে চলছে মাদক ও নারীর দেহ ব্যবসা দুর্নীতি ও অবৈধ ভবনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় নারী সাংবাদিককে হেনস্তা কারী ইমারত পরিদর্শক অপি রুবেল গ্রেফতার।  গাজীপুরে কৃষিজমির মাটি কাটায় অভিযোগে অর্থদণ্ড রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব পদে বগুড়া সোনাতলার কৃতি সন্তান সাহাবুর রহমান রানীশংকৈলে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার: তীব্র নিন্দা, মামলা প্রত্যাহারের দাবি গোপালপুরে তিন দশক পর গোয়ালবাড়ী খাল পুনঃখনন কাজ শুরু  মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম

জনগনের সুবিধার্থে পটুয়াখালীতে ভূমিসেবা কেন্দ্র আনজুম আইটি কর্ণার উদ্বোধন ।

Reporter Name
  • Update Time : Thursday, July 3, 2025,
  • 195 Time View

 

মোঃগোলাম রাব্বী, স্টাফ রিপোর্টার:- পটুয়াখালীতে জনগনের সুবিধার্থে নির্দিষ্ট ফি ( সার্ভিস চার্জ) এর বিনিময়ে ভূমিসেবা সহায়তা কেন্দ্র আনজুম আইটি কর্নার উদ্বোধন।

বৃহষ্পতিবার বিকাল ৩ টায় পানিউন্নয়ন বোর্ড তত্ত্বাবধায়ক কার্যালয়ের সামনের পানির ট্যাংকির দক্ষিন পাশে ফিতা কেটে ও বেলুন ফেস্টুন উড়িয়ে ভূমিসেবা কেন্দ্র আনজুম আইটি কর্নার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (আরডিসি) এএসএম নুরুল আখতার নিলয়, সদর উপজেলার নির্বাহী অফিসার ইফফাত আরা জাহান উর্মি, সহকারি কমিশনার (ভূমি) চন্দন কর, জেলা ভূমি অফিসার্স কল্যান সমিতির সভাপতি মো. শাহজাহান সিকদার, সহকারি কমিশনার ( রেকর্ড রুম) নুসরাত জাহান এথিনা,
এ কেন্দ্রে ভূমিসেবায় সরকারকে প্রদেয় ফি এর মধ্যে রয়েছে- নামজারি বাবদ ফি হচ্ছে কোর্ট ফি বাবদ -২০ টাকা, নোটিশজারি বাবদ ফি- ৫০ টাকা, ডিসিআর ফি- ১১০০ টাকা, অনলাইনে থাকা সাপেক্ষে খতিয়ান,পর্চার কপি গ্রহন বাবদ ফি হচ্ছে, প্রতিটি সার্টিফাইড খতিয়ানের কপি (ডাকযোগে) -১৪০ টাকা, প্রতিটি সার্টিফাইড খতিয়ানের কপি (জেলা প্রশাসকের কার্যালয় হতে গ্রহন) বাবদ -১০০ টাকা, প্রতিটি অনলাইন খতিয়ানের কপি ( সার্টিফাইড নয়) -১০০ টাকা, মৌজা ম্যাপ/ নকশা( ডাকযোগে) ফি- ৬৩০ টাকা, মৌজা ম্যাপ/নকসা(ভূমি ভবন,তেজগাঁও হতে গ্রহন) ফি-৫২০ টাকা, ভূমি উন্নয়ন কর/ ভূমিসেবা প্রদানে নিবন্ধন ফি -৫০ টাকা, ইউনিশন ভূমি অফিসের অনুমোদনের পরে ভূমি উন্নয়ন কর জমা বা আপত্তি থাকলে আপত্তি দায়ের বাবদ -২০ টাকা, করদাতাকে দাখিলার প্রিন্ট কপি সরবরাহ ফি -২০ টাকা, নামজারি মামলা দায়েরের অনলাইনে আবেদন পূরন ও কাগজাদি আপলোড ফি- ২৮০ টাকা, অনুমোদন সাপেক্ষে সরকার নির্ধারিত নামজারি ফি জমাকরন এবং অনলাইনে নামজারি খতিয়ানের প্রিন্ট কপি সরবরাহে ফি-১০০ টাকা, নামজারি খতিয়ান বা রেকর্ডীয় খতিয়ান বা পর্চা প্রাপ্তির অনলাইন আবেদন পূরন ও দাখিল ফি-১২০ টাকা, নক্সার মাধ্যমে খাস জমির অবস্থা ও অবস্থান প্রদর্শন, বন্দোবস্তের আবেদন দাখিল ফি-১২০ টাকা, কবুলিয়ত ফরম পূরন ও সহকারি কমিশনার (ভূমি) বরাবর দাখিলের ফি-৮০ টাকা, অর্পিত সম্পত্তি লিজ/ নবায়ন আবেদন পূরন ও দাখিলের ফি-১২০ টাকা, পরিত্যাক্ত সম্পত্তি লিজ /ভাড়ার আবেদন পূরন ও দাখিল বাবদ ফি-১২০ টাকা, সায়রাতমহল লিজ সংক্রান্ত আবেদন পূরন ও দাখিল- ১২০ টাকা, মৌজা ম্যাপ বা নক্সার আবেদন প্রস্তুত, দাখিল ও ফি জমা এবং নক্সা বা ম্যাপ গ্রহন ও বিতরনে -১২০ টাকা এবং বিভিন্ন প্রকারের মিস কেস আবেদন প্রস্তুত, কাগজাদি আপলোড ও দাখিল ফি-১২০ টাকা। এছাড়া দৃবিতীয় বা এর অধিক কপি প্রিন্টের জন্য প্রতি কপি -২০ টাকা সহায়তা কর্তৃক আদায়যোগ্য হবে।
ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন কালে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেছেন ভূমি সেবা সহজ করনে সরকার কর্তৃক অনুমোদিত ভূমিসেবা কেন্দ্রে ভূমিসেবা প্রত্যাশী জনগনের কাছ থেকে সরকারের নির্দিষ্ট ফি এর চেয়ে অতিরিক্ত টাকা গ্রহন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট