1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 15, 2026, 2:40 am
Title :
গাজীপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে  হাজারো নেতাকর্মীর ঢল  কৃষক কার্ড’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সালথায় জমি নিয়ে বিরোধে সালিশ বৈঠকে সৎ মা’কে পিটিয়ে জখম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসী দের অভয়ারণ্য ফার্মগেটে রূপসী বাংলা নামের আবাসিক নামে চলছে মাদক ও নারীর দেহ ব্যবসা দুর্নীতি ও অবৈধ ভবনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় নারী সাংবাদিককে হেনস্তা কারী ইমারত পরিদর্শক অপি রুবেল গ্রেফতার।  গাজীপুরে কৃষিজমির মাটি কাটায় অভিযোগে অর্থদণ্ড রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব পদে বগুড়া সোনাতলার কৃতি সন্তান সাহাবুর রহমান রানীশংকৈলে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার: তীব্র নিন্দা, মামলা প্রত্যাহারের দাবি গোপালপুরে তিন দশক পর গোয়ালবাড়ী খাল পুনঃখনন কাজ শুরু  মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম

টাঙ্গাইলে উদ্যোক্তাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Monday, July 7, 2025,
  • 202 Time View

 

 

স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নের যমুনা তীরবর্তী পাথরঘাট এলাকায়
নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশনের জেলা উদ্যোক্তাদের
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
৫ জুলাই কালিহাতী ও ভুয়াপুর উপজেলা উদ্যোক্তা টিম এই আয়োজন করে। কর্মসূচির মধ্যে ছিল বৃক্ষরোপণ, আলোচনা,নৌকা ভ্রমণ ও পুরস্কার বিতরণ।

উদ্যোক্তা কুদরতি খোদা রঞ্জুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জোনের সহ পুলিশ সুপার( নৌ পুলিশ ) মো: হেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের আহ্বায়ক মাছুদুর রহমান মিলন।

অনুষ্ঠান পরিচালনা করেন
ফাউন্ডেশনের সম্মানিত কোর ভলেন্টিয়ার এবং মডারেটর জনাব ইশতিয়াক আহমেদ সজীব।

ইশতিয়াক আহমেদ সজীব জানান,
নিজের বলার মত একটি গল্প ফাউন্ডেশন উদ্যোক্তা দক্ষতা এবং ভলেন্টিয়ারিং প্ল্যাটফর্ম। নিজের বলার মত একটি গল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব ইকবাল বাহার জাহিদ সারা বাংলাদেশে তরুণ তরুণীদের জন্য বিনামূল্যে এই শিক্ষা কার্যক্রম ২০১৮ সাল থেকে সারা বাংলাদেশে ১৬৪ জন কে দিয়ে শুরু করেছিলেন পর্যায়ক্রমে এখন সারা বাংলাদেশে মোট শিক্ষার্থীর সংখ্যা এখন ২১ লাখেরও বেশি। এই শিক্ষ্যা কার্যক্রম সম্পুর্ন বিনামূল্যে পরিচালনা করে থাকেন।

এ আয়োজনে আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা প্রতিনিধি জাহিদ মৃধা,।ঘাটাইল উপজেলার সফল নারী উদ্যোক্তা খাদিজা খাতুন,
ভুয়াপুর উপজেলা প্রতিনিধি অনিক হাসান শাহিন ও শরিফ আকন্দ সবুজ ,কালিহাতী উপজেলা প্রতিনিধি বেলাল হোসেন ও আসলাম কবির, টাংগাইল সদর উপজেলা প্রতিনিধি তানিয়া চাকলাদার ও জুবায়ের হোসেন ,ঘাটাইল উপজেলা প্রতিনিধি লাকি খান, মধুপুর উপজেলা প্রতিনিধি খন্দকার খালিদ জনি প্রমুখ।

এই আয়োজনের মধ্যে দিয়ে জেলা ও উপজেলা উদ্যোক্তাদের দারুন নেটওয়ার্ক এবং নিজেদের মধ্যে সুন্দর সম্পর্ক তৈরী হয়। বিভিন্ন উপজেলার উদ্যোক্তারা এই কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচিতে সকল উদ্যোক্তা নেচে গেয়ে উল্লাস করে
অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।
পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট