1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 15, 2026, 1:16 am
Title :
গাজীপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে  হাজারো নেতাকর্মীর ঢল  কৃষক কার্ড’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সালথায় জমি নিয়ে বিরোধে সালিশ বৈঠকে সৎ মা’কে পিটিয়ে জখম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসী দের অভয়ারণ্য ফার্মগেটে রূপসী বাংলা নামের আবাসিক নামে চলছে মাদক ও নারীর দেহ ব্যবসা দুর্নীতি ও অবৈধ ভবনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় নারী সাংবাদিককে হেনস্তা কারী ইমারত পরিদর্শক অপি রুবেল গ্রেফতার।  গাজীপুরে কৃষিজমির মাটি কাটায় অভিযোগে অর্থদণ্ড রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব পদে বগুড়া সোনাতলার কৃতি সন্তান সাহাবুর রহমান রানীশংকৈলে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার: তীব্র নিন্দা, মামলা প্রত্যাহারের দাবি গোপালপুরে তিন দশক পর গোয়ালবাড়ী খাল পুনঃখনন কাজ শুরু  মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম

ফরিদপুরের সালথায় গরু চুরির আতঙ্ক, সর্বস্বান্ত হচ্ছেন খামারিরা

Reporter Name
  • Update Time : Tuesday, July 8, 2025,
  • 167 Time View

 

সপ্তাহের ব্যবধানে ৯টি গরু চুরি, মহাসড়ক ব্যবহার করছে সংঘবদ্ধ চক্র
সাইদ গাজী,
সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথা উপজেলায় গরু চুরির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। উপজেলার বল্লভদী ইউনিয়নে গত কয়েক দিনে গরু চুরির হিড়িক পড়েছে। সংঘবদ্ধ চোরের দল রাতের আঁধারে গোয়াল থেকে গরু চুরি করে নিয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় কৃষক ও খামারিরা। ইউনিয়নের চণ্ডীবরদী, চরবল্লভদী, খালিশা বল্লভদীসহ বিভিন্ন গ্রামে একের পর এক চুরির ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।

এলাকাবাসীর দাবি, গত এক সপ্তাহের ব্যবধানে শুধু চণ্ডীবরদী গ্রাম থেকেই ৬টি গরু চুরি হয়েছে। সর্বশেষ গত রাতে ওই গ্রামের সেলিম শেখের গোয়াল থেকে তিনটি গরু চুরি হয়। ভুক্তভোগী সেলিম শেখ কান্নাজড়িত কণ্ঠে বলেন, “এই গরুর দুধ বিক্রি করেই আমার সংসার চলতো। সারাজীবনের জমানো টাকায় কেনা আমার এই তিনটি গরু। চোরেরা আমার সবকিছু কেড়ে নিয়ে আমাকে পথে বসিয়ে দিয়েছে। এখন আমি কী করব?”

এর আগেও ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে একাধিক গরু চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগী মিলন চৌকিদার বলেন, “কিছুদিন আগে আমার তিনটি গরু চুরি হয়েছে। চোরের দল আমাকে একেবারে সর্বস্বান্ত ও নিঃস্ব করে দিয়ে গেছে। এই তিনটি গরু ছাড়া আমার আর কোনো সম্বল ছিল না।”

একইভাবে কয়েক মাস আগে চণ্ডীবরদী গ্রামের শাজাহান সরদারের তিনটি গরু, পিলি মুন্সির একটি গাভী এবং চরবল্লভদী গ্রামের হাসেম মোল্লার দুটি গরু চুরি হয়। বারবার চুরির ঘটনায় অতিষ্ঠ হয়ে অনেকে গরু পালনই ছেড়ে দিচ্ছেন। খালিশা বল্লভদী গ্রামের কোবাদ মোল্লা বলেন, “আমার দুটি গরু চুরি হওয়ার পর থেকে গরু পালা বাদ দিয়েছি। এত কষ্ট করে গরু বড় করার পর যখন চোরে নিয়ে যায়, সেই কষ্টের কোনো সীমা থাকে না।”

এলাকাবাসীর অভিযোগ, এলাকায় পুলিশের টহল কমে যাওয়ায় চোরেরা বেপরোয়া হয়ে উঠেছে। চণ্ডীবরদী গ্রামের শাজাহান শরিফ বলেন, “আমাদের এলাকাটি ঢাকা-খুলনা মহাসড়কের পাশে হওয়ায় পিকআপ ভ্যানে করে গরু চুরি করে পালিয়ে যাওয়া চোরদের জন্য খুব সহজ। এরা কোনো ছিঁচকে চোর নয়, বরং সংঘবদ্ধ বড় কোনো চক্র।”

উত্তর চণ্ডীবরদী গ্রামের মুদি দোকানদার মহিনুর শিকদার বলেন, “একজন কৃষক তার গরুকে সন্তানের মতো লালন-পালন করেন। গরু চুরি হলে সেই শোক সন্তান হারানোর মতোই। চুরি রোধে পুলিশ প্রশাসন ও জনপ্রতিনিধিদের আরও সতর্ক হতে হবে।” তিনি চুরি প্রতিরোধে চণ্ডীবরদী স্ট্যান্ড, চরবল্লভদী মোড় ও বাউশখালির মতো গুরুত্বপূর্ণ পয়েন্টে কঠোর পাহারার ব্যবস্থা করার দাবি জানান। একইসাথে মহাসড়কে ওঠার প্রধান পথ চণ্ডীবরদীতে একটি সিসি ক্যামেরা স্থাপনের দাবি জানান তিনি, যা চোর শনাক্ত করতে সহায়ক হবে।

এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আজ রাতের গরু চুরির ঘটনাটি আমার জানা নেই। তবে কোনো অভিযোগ পেলে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে। কিছুদিন আগে মিলন চৌকিদারের গরু চুরির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে এবং সর্বক্ষণই তৎপর রয়েছে। ইনশাআল্লাহ, আমরা খুব শীঘ্রই চোর শনাক্ত করতে পারব।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট