1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 14, 2026, 11:31 pm
Title :
গাজীপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে  হাজারো নেতাকর্মীর ঢল  কৃষক কার্ড’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সালথায় জমি নিয়ে বিরোধে সালিশ বৈঠকে সৎ মা’কে পিটিয়ে জখম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসী দের অভয়ারণ্য ফার্মগেটে রূপসী বাংলা নামের আবাসিক নামে চলছে মাদক ও নারীর দেহ ব্যবসা দুর্নীতি ও অবৈধ ভবনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় নারী সাংবাদিককে হেনস্তা কারী ইমারত পরিদর্শক অপি রুবেল গ্রেফতার।  গাজীপুরে কৃষিজমির মাটি কাটায় অভিযোগে অর্থদণ্ড রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব পদে বগুড়া সোনাতলার কৃতি সন্তান সাহাবুর রহমান রানীশংকৈলে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার: তীব্র নিন্দা, মামলা প্রত্যাহারের দাবি গোপালপুরে তিন দশক পর গোয়ালবাড়ী খাল পুনঃখনন কাজ শুরু  মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম

অসুস্থ বাবাকে হাসপাতালে নেওয়ার পথে উল্লাপাড়ায় সড়কে প্রাণ গেল বাবা-ছেলের

Reporter Name
  • Update Time : Tuesday, July 8, 2025,
  • 215 Time View

 

মোঃ শহিদুল ইসলাম খান সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ব্যাটারিচালিত অটো রিকশায় করে অসুস্থ বাবাকে হাসপাতালে নেওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ হারিয়েছেন বাবা ও ছেলে। মঙ্গলবার (৮ জুলাই) সকাল আনুমানিক ৬,৩০ ঘটিকার দিকে উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের চড়িয়া মধ্যপাড়া এলাকায় নুর জাহান হোটেলের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন উল্লাপাড়া উপজেলার পুরনা বেড়া গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান খন্দকার (৭০) ও তাহার ছেলে জুয়েল খন্দকার (৩৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, অসুস্থ বাবা আব্দুল মান্নানকে নিয়ে তাহার দুই ছেলে ব্যাটারিচালিত অটোরিকশা করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। পথেমধ্যে নুর জাহান হোটেলের সামনে পৌঁছালে মহাসড়কের খানা খন্দের কারণে অটো রিকশাটি রাস্তার মাঝখানে উঠে পড়ে। এ সময় বনপাড়াগামী একটি ট্রাক রিকশাটিকে চাপা দেয়।

ট্রাকচাপায় ঘটনাস্থলেই নিহত হন আব্দুল মান্নান ও তাহার ছোট ছেলে জুয়েল খন্দকার। আহত অবস্থায় তাহার বড় ছেলে রাসেল খন্দকারকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন ।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেন হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ , তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করেছেন, তবে চালক ও হেলপার দুর্ঘটনার পরপরই পালিয়ে গেছেন। নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট