1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 14, 2026, 10:23 pm
Title :
গাজীপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে  হাজারো নেতাকর্মীর ঢল  কৃষক কার্ড’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সালথায় জমি নিয়ে বিরোধে সালিশ বৈঠকে সৎ মা’কে পিটিয়ে জখম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসী দের অভয়ারণ্য ফার্মগেটে রূপসী বাংলা নামের আবাসিক নামে চলছে মাদক ও নারীর দেহ ব্যবসা দুর্নীতি ও অবৈধ ভবনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় নারী সাংবাদিককে হেনস্তা কারী ইমারত পরিদর্শক অপি রুবেল গ্রেফতার।  গাজীপুরে কৃষিজমির মাটি কাটায় অভিযোগে অর্থদণ্ড রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব পদে বগুড়া সোনাতলার কৃতি সন্তান সাহাবুর রহমান রানীশংকৈলে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার: তীব্র নিন্দা, মামলা প্রত্যাহারের দাবি গোপালপুরে তিন দশক পর গোয়ালবাড়ী খাল পুনঃখনন কাজ শুরু  মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম

বৈষম্যহীন, ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে চাই” — নাহিদ ইসলাম

Reporter Name
  • Update Time : Thursday, July 10, 2025,
  • 143 Time View

 

স্টাফ রিপোর্টার:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “আমরা বাংলাদেশকে বৈষম্যহীন, ইনসাফভিত্তিক ও সন্ত্রাসমুক্ত একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই। জুলাই গণঅভ্যুত্থান আমাদের সেই স্বপ্ন দেখিয়েছে।”

বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যা ৬টায় নড়াইল জেলা শহরের পুরাতন বাস টার্মিনাল মুক্তমঞ্চে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শীর্ষক এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি, যেখানে কেউ বঞ্চিত হবে না, বৈষম্য থাকবে না। ইনসাফ, সম্প্রীতি এবং মেধা-যোগ্যতার ভিত্তিতে দেশ পরিচালিত হবে। চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি থাকবে না। প্রত্যেকে ন্যায্য অধিকার পাবে। আর এজন্য প্রয়োজন গণহত্যার বিচার, নতুন সংবিধান এবং বিচার ব্যবস্থার মৌলিক সংস্কার।”

তিনি অভিযোগ করে বলেন, “গণঅভ্যুত্থানের পরও দেশে আবারও সন্ত্রাস-চাঁদাবাজি ও চক্রান্ত মাথাচাড়া দিয়ে উঠছে। আমরা তরুণরা জীবন বাজি রেখে ফ্যাসিস্ট শক্তিকে হটিয়েছি। কিন্তু এখন আবার সেই অন্ধকার ফিরে আসছে। সেজন্যই রাজপথে নেমেছি। আমাদের কোনও ক্ষমতা বা লোভের মোহ নেই। ৫৪ বছরের বাংলাদেশ দেখেছি, ১৬ বছরের ফ্যাসিবাদ দেখেছি। আর যেন এই দেশে স্বৈরাচার জন্ম না নেয়— এটাই আমাদের প্রত্যয়।”

নড়াইল প্রসঙ্গে তিনি বলেন, “বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতান ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের জন্মভূমি নড়াইল আজো অবহেলিত। বৈষম্যহীন বাংলাদেশ গড়ে আমরা এই অঞ্চলের উন্নয়ন নিশ্চিত করতে চাই।”

তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, “এখনই সময় নতুন শক্তির উত্থানের। আপনাদের, বিশেষ করে আলেম সমাজ, মুরুব্বি, মা-বোনদের প্রতি অনুরোধ— আমাদের পাশে দাঁড়ান। যদি আবারও ফ্যাসিস্ট-চাঁদাবাজ তৈরি হয়, তবে তাদের বিরুদ্ধেও লড়তে হবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, “ভোটের আগে টাকার কাছে আত্মসমর্পণ করে নিজেদের, দেশ ও জাতিকে বিপদে ফেলবেন না। ব্যক্তির দাসত্ব নয়, গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গড়তে হবে।”

দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, “বিগত দিনের নির্বাচন কমিশন রাতের আঁধারে ভোট সম্পন্ন করে গণতন্ত্র ধ্বংস করেছে। নুরুল হুদার কমিশনের ভুয়া ভোটের ফলাফল দেশের সামনে এখন স্পষ্ট।”

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন এনসিপি জেলা কমিটির প্রধান সমন্বয়ক লে. কর্নেল (অব.) এম শাব্বির আহমেদ, যুগ্ম সমন্বয়ক মো. শরিফুল ইসলাম, জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব মাহমুদা সুলতানা রিমি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট