1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 14, 2026, 10:22 pm
Title :
গাজীপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে  হাজারো নেতাকর্মীর ঢল  কৃষক কার্ড’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সালথায় জমি নিয়ে বিরোধে সালিশ বৈঠকে সৎ মা’কে পিটিয়ে জখম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসী দের অভয়ারণ্য ফার্মগেটে রূপসী বাংলা নামের আবাসিক নামে চলছে মাদক ও নারীর দেহ ব্যবসা দুর্নীতি ও অবৈধ ভবনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় নারী সাংবাদিককে হেনস্তা কারী ইমারত পরিদর্শক অপি রুবেল গ্রেফতার।  গাজীপুরে কৃষিজমির মাটি কাটায় অভিযোগে অর্থদণ্ড রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব পদে বগুড়া সোনাতলার কৃতি সন্তান সাহাবুর রহমান রানীশংকৈলে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার: তীব্র নিন্দা, মামলা প্রত্যাহারের দাবি গোপালপুরে তিন দশক পর গোয়ালবাড়ী খাল পুনঃখনন কাজ শুরু  মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম

মানুষের জীবন ও সম্পদের উন্নয়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি,বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার।

Reporter Name
  • Update Time : Thursday, July 10, 2025,
  • 192 Time View

 

আঃ মান্নান (রূপসা প্রতিনিধি) : আজ ১০-ই জুলাই বৃহস্পতিবার সকাল ১১টায় রূপসা উপজেলা প্রশাসন আয়োজিত ডেঙ্গু ও করোনা প্রতিরোধ সভায় ইউএনও সানজিদা রিকতার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। রূপসা উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে উক্ত সভায় প্রধান অতিথির বক্তৃতায় খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার বলেছেন জনগণের জীবন ও সম্পদ রক্ষার্থে আমরা কাজ করে যাচ্ছি। করোনাকালীন সময়ে করোনাকে যেরকম সবাই গুরুত্ব দিয়ে ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে কাজ করেছিলাম তাতে করোনার যুদ্ধে আমরা সফল হয়েছিলাম। জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে ডেঙ্গুর মতো রোগের সংক্রমণ প্রতিরোধে আমাদের সবাইকে সতর্ক ও সচেতন হতে হবে।
ডেঙ্গু ও করোনা মোকাবিলায় স্থানীয় জনপ্রতিনিধি, ইমাম, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের নিজ নিজ এলাকার জনগণকে সঙ্গে নিয়ে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে।
তিনি আরো বলেন, এডিস মশার লার্ভা পাওয়া গেলে বা লার্ভা জন্মানোর মতো উপযুক্ত পরিবেশ থাকলে তো নষ্ট করে ফেলতে হবে।
তাই জ্বর হলে নিজেকে পরিবারের অন্য সদস্যদের থেকে আলাদা করে নেবেন। দুটি সংক্রমণই আপনার কাছ থেকে অন্যদের কাছে যেতে পারে একটা মশার কামড়ের মাধ্যমে, অন্যটা শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে । তাই আলো-বাতাসপূর্ণ একটি আলাদা কক্ষে বিশ্রাম নিন। প্রচুর পানি, তরল ও পুষ্টিকর খাবার গ্রহণ করুন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপঙ্কর দাশ, সহকারী কমিশনার ভূমি অপ্রতিম কুমার চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাজেদুল হক কাউসার।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তরুণ কুমার বালা, ডাঃ তাহমিদা খানম, সিনিয়র মৎস্য কর্মকর্তা জ্যোতি কণা দাস, মহিলা বিষয়ক ফারহানা ইয়াসমিন, নির্বাচন কর্মকর্তা মোঃ মুরাদ হোসেন, প্রকৌশলী শোভন সরকার, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আহসান হাবীব, পল্লী বিদ্যুৎ এজিএম এ হালিম খান, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ওবায়েদ ফারাজী, প্যানেল চেয়ারম্যান আসাফুর রহমান,
ইমাম পরিষদের সভাপতি মাওলানা হেকমত আলী, সাধারণ সম্পাদক মুফতি জোনায়েদ আহমেদ, এমপি সদস্য মাসুম শেখ, রূপসা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আ: রাজ্জাক শেখ, প্রেসক্লাব রূপসার সভাপতি রাজু আহমেদ খান শহীদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইউসা মোল্লা , সাংবাদিক উন্নয়ন ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বেনজির হোসেন , মডেল মসজিদের কেয়ারটেকার আ: সালামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ,কর্মচারী শিক্ষক ও সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের মাঝে এ্যাসিসটিভ ডিভাইস ও হুইল চেয়ার বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট