1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 14, 2026, 10:22 pm
Title :
গাজীপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে  হাজারো নেতাকর্মীর ঢল  কৃষক কার্ড’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সালথায় জমি নিয়ে বিরোধে সালিশ বৈঠকে সৎ মা’কে পিটিয়ে জখম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসী দের অভয়ারণ্য ফার্মগেটে রূপসী বাংলা নামের আবাসিক নামে চলছে মাদক ও নারীর দেহ ব্যবসা দুর্নীতি ও অবৈধ ভবনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় নারী সাংবাদিককে হেনস্তা কারী ইমারত পরিদর্শক অপি রুবেল গ্রেফতার।  গাজীপুরে কৃষিজমির মাটি কাটায় অভিযোগে অর্থদণ্ড রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব পদে বগুড়া সোনাতলার কৃতি সন্তান সাহাবুর রহমান রানীশংকৈলে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার: তীব্র নিন্দা, মামলা প্রত্যাহারের দাবি গোপালপুরে তিন দশক পর গোয়ালবাড়ী খাল পুনঃখনন কাজ শুরু  মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম

দোয়ারাবাজারে শারীরিক নির্যাতনের পর মৃত ভেবে যুবককে খালে ফেলে দিল দূর্বৃত্তরা  

Reporter Name
  • Update Time : Monday, July 14, 2025,
  • 242 Time View

 

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি :

সুনামগঞ্জের দোয়ারাবাজারে পূর্ব বিরোধের জেরে ফয়জুল হক নামে এক যুবককে বেদম পেটানোর পর মৃত ভেবে তাকে পার্শ্ববর্তী খালে ফেলে দেয় প্রতিপক্ষের লোকজন। পরক্ষণে ওই যুবকের গোংরানি শুনে তাঁকে উদ্ধার করে দ্রুত সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন স্থানীয়রা। বর্তমানে গুরুতর আহত ফয়জুল হক মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

শনিবার (১২ জুলাই) সন্ধারাতে উপজেলার নরসিংপুর ইউনিয়নের রগারপাড় গ্রামের হাতির ভাঙা এলাকায় ঘটনাটি ঘটে । আহত ফয়জুল হক ওই গ্রামের মকদ্দুছ আলীর ছেলে। লোমহর্ষক এ ঘটনায় রবিবার (১৩ জুলাই) প্রতিপক্ষ একই গ্রামের মৃত নূর উল্লার পুত্র কমরু মিয়াকে প্রধান আসামি করে ৮জনের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় মামলা রুজু করা হয়েছে।

আহতের পরিবার ও প্রতক্ষদূর্শী সূত্রে জানা যায়, একই গ্রামের কমরু মিয়ার পুত্র আনর মিয়া, ইসলাম উদ্দিন ও সিরাজ মিয়ার সাথে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল আহত ফয়জুল হকের পরিবারের। গেল মাস কয়েক আগেও দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের অনেকেই আহত হন। এ নিয়ে থানায় মামলা চলমান থাকলেও ফয়জুল হকসহ তার পরিবারের সদস্যদের নিজ বাড়িতে উঠতে দেয়নি প্রতিপক্ষ। দীর্ঘদিন বাহিরে থাকার পর ধৈর্যের বাঁধ ভেঙে শনিবার (১২ জুলাই) বিকালে নিজ বাড়িতে উঠেন ফয়জুল হক। ওইদিন সন্ধ্যার পর কাজ সেরে স্থানীয় হাট থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় হাতির ভাঙা এলাকায় পৌঁছামাত্র পূর্ব থেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষ কমরু মিয়ার ছেলেরা তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। পরে ঘটনাস্থলে স্থানীয়রা এগিয়ে আসার ভয়ে আহত ফয়জুল হককে মৃত ভেবে তাকে পার্শ্ববর্তী হাতির ভাঙ্গা খালের পানিতে ফেলে সিটকে পড়ে দূর্বত্তরা ।

আহতের ভাই আবুল হোসেন জানান, কমরু মিয়ার ছেলেরা পরধনলোভী উগ্র দাঙ্গাবাজ লোক। পূর্ববিরোধের জেরে নিজ বসতঘরে তাদেরকে থাকতে দিচ্ছেন না কয়েক মাস ধরে। এমনকি বাড়িতে থাকার চেষ্টা করলে ঘরে আগুন ধরিয়ে বা যেকোনোভাবে প্রাণে মারবে সবাইকে। প্রভাবশালী বিধায় বাড়ি থেকে বেরিয়ে নিরাপদে কোথায়ও যেতে পারবেনা কেউ। গেলে  ফয়জুল হকসহ গোটা পরিবারকে প্রাণে মারার এমন হুমকিতে ভয়ে কেউই বাড়িতে আসেনি। তবে দীর্ঘদিন পর গত শনিবার বাড়ি আসামাত্রই এমন লোমহর্ষক ঘটনা ঘটায় প্রতিপক্ষের লোকজন।

এবিষয়ে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট