1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 14, 2026, 10:07 pm
Title :
গাজীপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে  হাজারো নেতাকর্মীর ঢল  কৃষক কার্ড’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সালথায় জমি নিয়ে বিরোধে সালিশ বৈঠকে সৎ মা’কে পিটিয়ে জখম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসী দের অভয়ারণ্য ফার্মগেটে রূপসী বাংলা নামের আবাসিক নামে চলছে মাদক ও নারীর দেহ ব্যবসা দুর্নীতি ও অবৈধ ভবনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় নারী সাংবাদিককে হেনস্তা কারী ইমারত পরিদর্শক অপি রুবেল গ্রেফতার।  গাজীপুরে কৃষিজমির মাটি কাটায় অভিযোগে অর্থদণ্ড রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব পদে বগুড়া সোনাতলার কৃতি সন্তান সাহাবুর রহমান রানীশংকৈলে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার: তীব্র নিন্দা, মামলা প্রত্যাহারের দাবি গোপালপুরে তিন দশক পর গোয়ালবাড়ী খাল পুনঃখনন কাজ শুরু  মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম

ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে,পটুয়াখালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : Tuesday, July 15, 2025,
  • 121 Time View

 

মোঃগোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার:- সারাদেশে প্রশাসনের নির্লপ্ততায় আইনশৃংখলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে পটুয়াখালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

আজ ১৫ জুলাই মঙ্গলবার বেলা ১১ টায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে হতে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল শুরু করে নতুন বাজার, সদর রোড, আদালতপাড়া রোড হয়ে লঞ্চঘাট চত্বরে গিয়ে মিছিল শেষ হয়। মিছিল শেষে সেখানে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এনায়েত হোসেন মোহনের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারন সম্পাদক মো. নজরুল ইসলাম।
তিনি সারাদেশে মব সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র সমালোচনা করে বলেছেন, বিএনপিসহ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য স্বেচ্ছাসেবক দলের সকল স্তরের নেতা কর্মী, সমর্থকদেরসহ গনতন্ত্রকার্মী জনগনকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট