1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 2:17 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

তানোরে অতিবৃষ্টিপাতের পানি নিষ্কাসনে বাধাগ্রস্থ, ৭টি ইউনিয়ন ২টি পৌরসভার ফসলের মাঠ প্লাবিত!

Reporter Name
  • Update Time : Wednesday, July 16, 2025,
  • 216 Time View

 

তানোর (রাজশাহী) প্রতিনিধি; জাকির হোসেন-টুটুল।

চলতি আষাঢ় শ্রাবণ মাসে অতিবৃষ্টিপাতের পানি নিষ্কাসনে বাধাগ্রস্থ হওয়ার কারণে তানোর উপজেলার ৭টি ইউনিয়ন ও দুটি পৌরসভার বিভিন্ন পাড়া-মহল্লায় এবং আমন ধানের ফসলের মাঠ বন্যায় প্লাবিত হয়ে গেছে।
তানোর উপজেলা ও পৌর এলাকা ঘুরে দেখা গেছে, বিভিন্ন ওয়ার্ড ও প্রধান, প্রধান সড়ক এবং গ্রামীণ জনপদের শাখা সড়কগুলোয় পানি নিষ্কাসনের জন্য স্থানীয় সরকার নির্বাহী প্রকৌশলী, (এলজিইডি) ও পৌর প্রকৌশলী অধিদপ্তরের কতৃক নির্মাণকৃত ব্রিজ, কালভার্টে ও খালের পাশে, ছোট-বড় ইমারত বিল্ডিং, শপিংমল, মার্কেট নির্মাণের সময় পানি নিষ্কাসনের ড্রেন ও খালগুলো দখল করে নেওয়ার কারণে, চলতি আষাঢ়- শ্রাবণ মাসে অতিবৃষ্টিপাতের পানি নিষ্কাসনে বাধাগ্রস্থ হচ্ছে।

এবিষয়ে তানোর পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর হাবিব সরকার বলেন; বর্ষা মৌসুমে অতি বৃষ্টিপাতের পানি নিষ্কাশনের বাধাগ্রস্ততার কারণে, আমন ধানের ফসলের মাঠ সহ, পৌরসভা ও ইউনিয়ন (ইউপি) এলাকার বিভিন্ন পাড়া মহল্লার অলিগলি প্লাবিত হয়ে যাচ্ছে। আমি একজন ওয়ার্ড কাউন্সিলর হিসাবে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মহাদয়ের সুদৃষ্টি কামনা করছি।

তানোর উপজেলার প্রধান প্রধান সড়ক ও শাখা সড়কগুলোতে নির্মিত ব্রিজ- কালভার্ট ও খালগুলো প্রসারিত করে অতি বর্ষণের পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হোক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট