1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 14, 2026, 8:19 pm
Title :
গাজীপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে  হাজারো নেতাকর্মীর ঢল  কৃষক কার্ড’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সালথায় জমি নিয়ে বিরোধে সালিশ বৈঠকে সৎ মা’কে পিটিয়ে জখম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসী দের অভয়ারণ্য ফার্মগেটে রূপসী বাংলা নামের আবাসিক নামে চলছে মাদক ও নারীর দেহ ব্যবসা দুর্নীতি ও অবৈধ ভবনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় নারী সাংবাদিককে হেনস্তা কারী ইমারত পরিদর্শক অপি রুবেল গ্রেফতার।  গাজীপুরে কৃষিজমির মাটি কাটায় অভিযোগে অর্থদণ্ড রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব পদে বগুড়া সোনাতলার কৃতি সন্তান সাহাবুর রহমান রানীশংকৈলে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার: তীব্র নিন্দা, মামলা প্রত্যাহারের দাবি গোপালপুরে তিন দশক পর গোয়ালবাড়ী খাল পুনঃখনন কাজ শুরু  মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) বিভিন্ন সীমান্তের ৩টি টহল দল একযোগে এই অভিযান পরিচালনা করে। ‎

Reporter Name
  • Update Time : Saturday, July 19, 2025,
  • 234 Time View



‎লালমনিরহাট প্রতিনিধি:
‎মো রব্বানী ইসলাম


‎লালমনিরহাট সীমান্তে বিপুল পরিমাণ গাঁজা, ইস্কাফ সিরাপসহ পৌনে তিন লাখ টাকার মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) বিভিন্ন সীমান্তের ৩টি টহল দল একযোগে এই অভিযান পরিচালনা করে।

‎১৮ জুলাই শুক্রবার সকাল ১০ টা ৩০ মিনিটে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

‎বিজ্ঞপ্তিতে জানানো হয়, চোরাকারবারীরা বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে রাতের অন্ধকারে মাদক পাচার করবে এমন গোপন সংবাদ পায় বিজিবি। সুনির্দিষ্ট এই তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে ১৫ বিজিবি’র তিনটি টহল দল স্থানীয়দের সহায়তায় কাশিপুর, শিমুলবাড়ী ও দৈখাওয়া সীমান্ত এলাকায় ওঁৎ পেতে থাকে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা তাদের মালামাল ফেলে অন্ধকারের সুযোগে পালিয়ে যায়। পরে সেখান থেকে ২৬.৫ কেজি গাঁজা, ৯৪ বোতল ইস্কাফ সিরাপ এবং চোরাচালানে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দকৃত মাদকের সর্বমোট বাজারমূল্য ২ লক্ষ ৮০ হাজার ৩৫০ টাকা।

‎এ বিষয়ে ১৫ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।” তিনি মাদকবিরোধী অভিযানে স্থানীয়দের সহযোগিতা কামনা করেন এবং তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখার আশ্বাস দেন।

‎এ ঘটনায় পলাতক আসামিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


‎লালমনিরহাট প্রতিনিধি / মো: রব্বানী ইসলাম ১৮-০৭-২০২৫_

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট