1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 14, 2026, 2:34 pm
Title :
গাজীপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে  হাজারো নেতাকর্মীর ঢল  কৃষক কার্ড’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সালথায় জমি নিয়ে বিরোধে সালিশ বৈঠকে সৎ মা’কে পিটিয়ে জখম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসী দের অভয়ারণ্য ফার্মগেটে রূপসী বাংলা নামের আবাসিক নামে চলছে মাদক ও নারীর দেহ ব্যবসা দুর্নীতি ও অবৈধ ভবনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় নারী সাংবাদিককে হেনস্তা কারী ইমারত পরিদর্শক অপি রুবেল গ্রেফতার।  গাজীপুরে কৃষিজমির মাটি কাটায় অভিযোগে অর্থদণ্ড রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব পদে বগুড়া সোনাতলার কৃতি সন্তান সাহাবুর রহমান রানীশংকৈলে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার: তীব্র নিন্দা, মামলা প্রত্যাহারের দাবি গোপালপুরে তিন দশক পর গোয়ালবাড়ী খাল পুনঃখনন কাজ শুরু  মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম

রূপসা থানার ওসি মাহফুজুর রহমান এর দক্ষতা ও ঐকান্তিক প্রচেষ্টায় আগ্নেয়াস্ত্রসহ আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেফতার।

Reporter Name
  • Update Time : Wednesday, July 23, 2025,
  • 268 Time View

 

আঃ মান্নান (রূপসা প্রতিনিধি) : রূপসা থানা পুলিশ অভিযান চালিয়ে পিস্তল,রামদা ও চাকুসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেফতারকৃতদের নিকট হতে ম্যাগজিনসহ ৭ ইঞ্চি লম্বা একটি পিস্তল,কাঠের বাটসহ ২৪ ইঞ্চি লম্বা একটি রামদা , একটি স্টিলের তৈরী চাকু উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন ঘাটভোগ ইউনিয়নের ডোবা গ্রামের নিখিল দাস এর ছেলে নিপুন দাশ (৪১) , একই গ্রামের নিখিল মহলীর ছেলে নৃপেন মহলী (৪১) ও নতুন দিয়া গ্রামের মনোরঞ্জন মহন্তের ছেলে অভিজিত মহান্ত (৩০) । আটক সবাই আওয়ামী লীগের নেতা-কর্মী।
পুলিশ জানায় সোমবার ২১ জুলাই সন্ধ্যা অনুমান ৭.৩০ টার সময় রূপসা থানা পুলিশ সংবাদ পায় কতিপয় দুর্বৃত্তরা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের ডোবা গ্রামে পথচারীদের অস্ত্র দেখিয়ে মারধর করেছে। সংবাদ পেয়ে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান সঙ্গীয় অফিসার আঃ সাত্তার (এস আই নিঃ)ফোর্স সহ ঘটনাস্থলে পৌঁছে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের জন্য রাতভর অভিযান চালিয়ে গ্রেফতার করতে ব্যর্থ হলেও হাল ছাড়েননি ওসি । অবশেষে ২২-শে জুলাই সকালে সোর্স এর দেয়া তথ্যে ওসির নেতৃত্বে-ই দুষ্কৃতিকারীদের ডোবা গ্রাম থেকে প্রায় ২ কিলোমিটার দূরে নর্নিয়া বিলের মধ্যে একটি ঘেরের বাসা থেকে অস্ত্রসহ পুলিশ উল্লেখিত ৩ জনকে আটক করে। তবে তাদেরকে আটক করতে পুলিশকে মারাত্মক বেগ পেতে হয়,পুলিশ এবং স্হানীয় জনগণ প্রায় দুই ঘন্টা তাদের অবরোধ করে রাখে।প্রত্যক্ষদর্শীরা জানান ওসি মাহফুজুর রহমানের সাহসী ও দক্ষ কৌশলে রক্তাক্ত সংঘর্ষ ছাড়া সকাল ১১.৩০ এ সন্ত্রাসীদের আটক করা সম্ভব হয়।
এ সময় ধৃত আসামী নিপুন এর দেখানো মতে ডোবা গ্রামের নর্ণিয়া বিলে নিপুনের মৎস্য ঘেরের বাসার মধ্যে একটি পলিথিনে মোড়ানো অবস্থায় পিস্তল উদ্ধার করা হয় । গ্রেফতারকৃত-দের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে। আজ বুধবার আসামিদের কোট হাজতে প্রেরণ করা হবে বলে রূপসা থানা সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট