1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 14, 2026, 2:16 pm
Title :
গাজীপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে  হাজারো নেতাকর্মীর ঢল  কৃষক কার্ড’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সালথায় জমি নিয়ে বিরোধে সালিশ বৈঠকে সৎ মা’কে পিটিয়ে জখম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসী দের অভয়ারণ্য ফার্মগেটে রূপসী বাংলা নামের আবাসিক নামে চলছে মাদক ও নারীর দেহ ব্যবসা দুর্নীতি ও অবৈধ ভবনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় নারী সাংবাদিককে হেনস্তা কারী ইমারত পরিদর্শক অপি রুবেল গ্রেফতার।  গাজীপুরে কৃষিজমির মাটি কাটায় অভিযোগে অর্থদণ্ড রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব পদে বগুড়া সোনাতলার কৃতি সন্তান সাহাবুর রহমান রানীশংকৈলে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার: তীব্র নিন্দা, মামলা প্রত্যাহারের দাবি গোপালপুরে তিন দশক পর গোয়ালবাড়ী খাল পুনঃখনন কাজ শুরু  মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম

মাছ ধরাকে কেন্দ্র করে পটুয়াখালীর কলাপাড়ায় গুরুতর আহত এক, উন্নত চিকিৎসার জন্য রেফার বরিশাল হসপিটালে।

Reporter Name
  • Update Time : Wednesday, July 23, 2025,
  • 217 Time View

 

মোঃগোলাম রাব্বী, স্টাফ রিপোর্টার:- পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামে মাছ ধরাকে কেন্দ্র করে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নয়ন মিয়া (১৮) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।

ঘটনাটি ঘটে বুধবার (২৩ জুলাই) বিকাল ৩টার দিকে ভিকটিমের বাড়ির পাশে একটি ডোবায় মাছ ধরাকে কেন্দ্র করে। স্থানীয় সুত্রে জানা যায়, নয়ন মিয়ার বাবা আনোয়ার হােসেনের সঙ্গে প্রতিবেশী আমির হাওলাদারের দীর্ঘদিনের পারিবারিক বিরোধ চলছিল।

ঘটনার দিন আনােয়ার হােসেন ও তার ছেলে নয়ন মিয়া নিজ বাড়ির পাশে ডোবায় মাছ ধরছিলেন। এ সময় আমির হাওলাদারের ছেলে রিমন (২২) দলীয় লোকজনসহ সেখানে এসে নয়ন মিয়ার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকালে রিমনের হাতে থাকা ধারালো বগি, দাও দিয়ে নয়ন মিয়াকে হত্যার উদ্দেশ্যে কোপ মারলে তার বাম হাত ও পিঠে গুরুতর রক্তাক্ত জখম হয়। তার চিৎকার এ আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

এসময়ে আশেপাশের লোকজন নয়ন মিয়াকে উদ্ধার করে প্রথমে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে, তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট