1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 14, 2026, 1:49 pm
Title :
গাজীপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে  হাজারো নেতাকর্মীর ঢল  কৃষক কার্ড’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সালথায় জমি নিয়ে বিরোধে সালিশ বৈঠকে সৎ মা’কে পিটিয়ে জখম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসী দের অভয়ারণ্য ফার্মগেটে রূপসী বাংলা নামের আবাসিক নামে চলছে মাদক ও নারীর দেহ ব্যবসা দুর্নীতি ও অবৈধ ভবনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় নারী সাংবাদিককে হেনস্তা কারী ইমারত পরিদর্শক অপি রুবেল গ্রেফতার।  গাজীপুরে কৃষিজমির মাটি কাটায় অভিযোগে অর্থদণ্ড রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব পদে বগুড়া সোনাতলার কৃতি সন্তান সাহাবুর রহমান রানীশংকৈলে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার: তীব্র নিন্দা, মামলা প্রত্যাহারের দাবি গোপালপুরে তিন দশক পর গোয়ালবাড়ী খাল পুনঃখনন কাজ শুরু  মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম

গাবতলীতে চাঁদাবাজির দাবিতে ঘরে ঢুকে হামলা, আহত ৩ — আদালতে মামলা দায়ের

Reporter Name
  • Update Time : Saturday, July 26, 2025,
  • 195 Time View

 

বগুড়া প্রতিনিধি:

বগুড়ার গাবতলী উপজেলার চক ডঙর গ্রামে চাঁদাবাজির দাবিতে এক অটোচালকের বাড়িতে প্রবেশ করে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনজন। আহতদের মধ্যে একজনের মাথায়, হাত-পা ও উরুতে ধারালো অস্ত্রের গভীর আঘাতের কারণে সেলাই দিতে হয়েছে।

ঘটনাটি ঘটে গত ১৩ জুলাই (রবিবার) বিকাল ৪টায়। এ বিষয়ে ভুক্তভোগী মো. উসমান (৩৯), পিতা মৃত বনি মন্ডল, গাবতলী আমলী আদালতে একটি ফৌজদারি মামলা দায়ের করেছেন (মোকাদ্দমা নং: সি/২০২৫ (গাবঃ))।

আসামিরা হলেন — মো. আলামিন (৩৭), মো. রিদয় (২৫), মো. মানিক (৪৫) ও মো. রনি (২২)। তারা সকলে একই এলাকার বাসিন্দা এবং স্থানীয়ভাবে কুখ্যাত চাঁদাবাজ ও সন্ত্রাসী হিসেবে পরিচিত বলে বাদীপক্ষের অভিযোগ।

মামলার বিবরণীতে বলা হয়, অভিযুক্তরা ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ১ নম্বর আসামি আলামিন ধারালো রামদা দিয়ে বাদী উসমানকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে মারাত্মক জখম করে। তার হাতে ও পায়ে ভাঙা এবং কাটার চিহ্ন রয়েছে।

এ সময় বাদীর চিৎকারে এগিয়ে এলে তার ভাই রুস্তম আলী ও প্রতিবেশী ইদ্রিস আলীকেও কুপিয়ে জখম করা হয়। রুস্তমের মাথায় পাঁচটি সেলাই দিতে হয়েছে, আর ইদ্রিসের শরীরের বিভিন্ন অংশে কাটা জখমের চিহ্ন রয়েছে।

এছাড়া ৩ নম্বর আসামি মানিক বাদীর ঘরের খাটের নিচ থেকে জমির দলিলের জন্য সংরক্ষিত ৬০,০০০ টাকা নিয়ে যায় বলে অভিযোগে বলা হয়। আহতদের রাত ৭টা পর্যন্ত বাড়িতে আটকে রাখা হয় এবং হাসপাতালে নিতে বাধা দেয় অভিযুক্তরা।

পরে স্থানীয়দের সহায়তায় আহতরা গাবতলী উপজেলা হাসপাতালে ভর্তি হন এবং প্রাথমিক চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে আদালতের শরণাপন্ন হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট