1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 14, 2026, 10:21 am
Title :
সালথায় জমি নিয়ে বিরোধে সালিশ বৈঠকে সৎ মা’কে পিটিয়ে জখম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসী দের অভয়ারণ্য ফার্মগেটে রূপসী বাংলা নামের আবাসিক নামে চলছে মাদক ও নারীর দেহ ব্যবসা দুর্নীতি ও অবৈধ ভবনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় নারী সাংবাদিককে হেনস্তা কারী ইমারত পরিদর্শক অপি রুবেল গ্রেফতার।  গাজীপুরে কৃষিজমির মাটি কাটায় অভিযোগে অর্থদণ্ড রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব পদে বগুড়া সোনাতলার কৃতি সন্তান সাহাবুর রহমান রানীশংকৈলে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার: তীব্র নিন্দা, মামলা প্রত্যাহারের দাবি গোপালপুরে তিন দশক পর গোয়ালবাড়ী খাল পুনঃখনন কাজ শুরু  মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম জিএম কামরুজ্জামান টুকু যেন হ্যামিলনের বাঁশিওয়ালা,গণসংযোগে ছুটে আসেন দল-মত-ধর্ম-বর্ণ-শ্রেনী-পেশা নির্বিশেষে স্হানীয় জনগণ।  বাসাইলে ঢেউটিন ও গৃহ মঞ্জুরীর চেক বিতরণ করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী 

মাদকসহ বিজয়নগর মহিলা আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

Reporter Name
  • Update Time : Monday, July 28, 2025,
  • 201 Time View

 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য নিলুফা ইয়াসমিনকে (৪৫) মাদকসহ গ্রেফতার করেছে যৌথবাহিনী। এ সময় সাব্বিরুল আলম (৪০) নামে তার এক সহযোগীকেও আটক করা হয়।

শনিবার (২৬ জুলাই) দিবাগত রাত ১টার দিকে উপজেলার বুধন্তি ইউনিয়নের ইসলামপুরের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে নিলুফা ইয়াসমিনের বাড়িতে অভিযান চালায় যৌথবাহিনী। এ সময় তার ঘর থেকে ৯৬ বোতল ফেনসিডিল ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে নিলুফা ইয়াসমিন ও সাব্বিরুল আলমকে (৪০) গ্রেফতার করা হয়। তবে অভিযানের সময় নিলুফার স্বামী ও অভিযুক্ত মাদককারবারি মিনার মিয়া কৌশলে পালিয়ে যান।

ব্যবহৃত প্রাইভেটকার (ঢাকা মেট্রো-খ ১৪-০১৫৪), দুটি মোবাইলফোন এবং নগদ ৩ হাজার ৮০০ টাকা জব্দ করে।

ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট