1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 14, 2026, 10:22 am
Title :
সালথায় জমি নিয়ে বিরোধে সালিশ বৈঠকে সৎ মা’কে পিটিয়ে জখম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসী দের অভয়ারণ্য ফার্মগেটে রূপসী বাংলা নামের আবাসিক নামে চলছে মাদক ও নারীর দেহ ব্যবসা দুর্নীতি ও অবৈধ ভবনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় নারী সাংবাদিককে হেনস্তা কারী ইমারত পরিদর্শক অপি রুবেল গ্রেফতার।  গাজীপুরে কৃষিজমির মাটি কাটায় অভিযোগে অর্থদণ্ড রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব পদে বগুড়া সোনাতলার কৃতি সন্তান সাহাবুর রহমান রানীশংকৈলে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার: তীব্র নিন্দা, মামলা প্রত্যাহারের দাবি গোপালপুরে তিন দশক পর গোয়ালবাড়ী খাল পুনঃখনন কাজ শুরু  মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম জিএম কামরুজ্জামান টুকু যেন হ্যামিলনের বাঁশিওয়ালা,গণসংযোগে ছুটে আসেন দল-মত-ধর্ম-বর্ণ-শ্রেনী-পেশা নির্বিশেষে স্হানীয় জনগণ।  বাসাইলে ঢেউটিন ও গৃহ মঞ্জুরীর চেক বিতরণ করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী 

ব্রাহ্মণবাড়িয়ায় তৃতীয় দিনের মতো চলছে সিএনজি অটোরিকশা ধর্মঘট, যাত্রী দুর্ভোগ চরমে

Reporter Name
  • Update Time : Tuesday, July 29, 2025,
  • 154 Time View

 

 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
পুলিশি হয়রানি বন্ধ ও জেলায় সর্বত্র চলাচলের অনুমতি দেয়ার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় তৃতীয় দিনের মতো চলছে সিএনজিচালিত অটো রিকশাচালক ও মালিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট। গত রোববার (২৭ জুলাই) থেকে জেলায় অটো রিকশা চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

চালকদের অভিযোগ, ট্রাফিক পুলিশ প্রতিনিয়ত অটো রিকশা আটক করে হয়রানি করছে এবং মোটা অংকের টাকা দাবি করছে। এমন অভিযোগের প্রেক্ষিতে গত শনিবার (২৬ জুলাই) জেলা সিএনজিচালিত অটো রিকশা পরিবহন মালিক সমিতির জরুরি বৈঠকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়া হয়।

আজ (মঙ্গলবার, ২৯ জুলাই) ধর্মঘটের তৃতীয় দিনেও জেলার প্রধান সিএনজি স্ট্যান্ডগুলো ছিল ফাঁকা। চালক ও মালিকরা স্ট্যান্ডে অবস্থান নিয়ে ধর্মঘট পালন করছেন। যদিও গত দুই দিন বিভিন্ন যানবাহনের চলাচলে বাধা থাকলেও আজ সকাল থেকে স্বাভাবিক রয়েছে অন্যান্য যানবাহনের গতি।

এদিকে, সিএনজি অটো রিকশা বন্ধ থাকায় যাত্রীরা বাধ্য হয়ে ইজিবাইক ও রিকশায় চলাচল করছেন; যার সুযোগে এসব যানবাহনের চালকরা বাড়তি ভাড়া নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরা পড়েছেন চরম দুর্ভোগে।

জেলা সিএনজিচালিত অটো রিকশা পরিবহন মালিক সমিতির সভাপতি মিজানুর রহমান বলেন, ‘ট্রাফিক পুলিশ প্রতিনিয়ত হয়রানি করছে। গাড়ি ছাড়াতে মোটা অংকের ঘুষ দিতে হচ্ছে। বারবার অভিযোগ জানালেও কোনো প্রতিকার পাচ্ছি না। তাই আমরা বাধ্য হয়ে ধর্মঘটে গেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট