1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 11, 2026, 9:58 pm
Title :
টাঙ্গাইলে অনশনকারীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে পানি পান করালেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমবায় সমিতির ৬ সদস্যের কার্যনির্বাহী কমিটির  নির্বাচন সম্পন্ন।  নারীর প্রতি নির্বাচনি সংহিংসতা প্রতিরোধ নিশ্চিতকরনে পটুয়াখালীতে সভা অনুষ্ঠিত। গজারিয়ায় বীর মুক্তিযোদ্ধার ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেল নামযজ্ঞানুষ্ঠানে জিএম কামরুজ্জামান টুকুর জনসংযোগ ও শুভেচ্ছা বিনিময়,প্রিয় নেতাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত,উজ্জীবিত ও আবেগাপ্লুত হলেন উপস্থিত জনতা।  সালথায় সাবেক সেনা সদস্যের ওপর হামলার ঘটনায় মাদক কারবারি নুরু আটক কালিহাতীতে খাল খনন শুরু, জলাবদ্ধতা কমে বাড়বে কৃষি উৎপাদন শ্রীপুরে রাজাবাড়ী বাজারের ইজারা নিয়ে অপপ্রচারের অভিযোগ, থানায় জিডি বিএনপি সমর্থিত সম্ভাব্য প্রার্থী জিএম কামরুজ্জামান টুকু’র গনসংযোগেই গণজোয়ার,স্হানীয়দের ব্যপক আগ্রহ-আস্থা-ভালোবাসা প্রকাশ। আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা ২ জনের মৃত্যুদন্ড, ৯ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডp

দোয়ারাবাজারে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সভা

Reporter Name
  • Update Time : Thursday, July 31, 2025,
  • 153 Time View

 

দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে যুব জমিয়ত বাংলাদেশে’র আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে দোয়ারাবাজার প্রেসক্লাবে যুব জমিয়ত উপজেলা শাখার সভাপতি যুবনেতা হাফিজ মাওলানা আব্দুল গফফার রায়হান’র সভাপতিত্বে ও মাওলানা জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশে’র সভাপতি মাওলানা আব্দুল হামিদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, ওমান জমিয়তের মহাসচিব মোহাম্মদ উল্লাহ আল হাসান। আরও বক্তব্য রাখেন, উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা গিয়াস উদ্দিন, মাওলানা আল আমিন সাদি, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা আব্দুস সোবহান প্রমুখ। উপস্থিত ছিলেন, মাওলানা জওহর আহমদ, ইব্রাহীম খান তারেক, হাফিজ সাইফুর রহমান, মাওলানা হাবীবুর রহমান প্রমুখ।

এসময় বক্তারা বলেন,  ‘চব্বিশে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ আজকের প্রজন্মের জন্য শুধু ইতিহাস নয়—এটি একটি জীবন্ত শিক্ষা। তারা দেখিয়ে গেছেন, অধিকার অর্জনে ভয় নয়, সাহস লাগে; আর ন্যায়ের পক্ষে দাঁড়াতে হলে জীবনকেও তুচ্ছ মনে করতে হয়।

আজ আমরা যদি তাঁদের রক্তে লেখা ইতিহাস ভুলে যাই, তবে তা হবে আমাদের আত্মঘাতী ভুল। শহীদদের স্মরণ শুধু আনুষ্ঠানিকতা নয়—তাঁদের আদর্শ বাস্তব জীবনে ধারণ করাই হলো প্রকৃত শ্রদ্ধা। আমাদের যুবসমাজকে সেই চেতনায় জাগ্রত করতে হবে। দেশপ্রেম, আত্মত্যাগ, নৈতিকতা ও নেতৃত্ব—এই চারটি স্তম্ভে গড়ে উঠুক আগামী প্রজন্ম। তাহলেই শহীদদের রক্ত বৃথা যাবে না।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট