1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 11, 2026, 10:00 pm
Title :
টাঙ্গাইলে অনশনকারীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে পানি পান করালেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমবায় সমিতির ৬ সদস্যের কার্যনির্বাহী কমিটির  নির্বাচন সম্পন্ন।  নারীর প্রতি নির্বাচনি সংহিংসতা প্রতিরোধ নিশ্চিতকরনে পটুয়াখালীতে সভা অনুষ্ঠিত। গজারিয়ায় বীর মুক্তিযোদ্ধার ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেল নামযজ্ঞানুষ্ঠানে জিএম কামরুজ্জামান টুকুর জনসংযোগ ও শুভেচ্ছা বিনিময়,প্রিয় নেতাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত,উজ্জীবিত ও আবেগাপ্লুত হলেন উপস্থিত জনতা।  সালথায় সাবেক সেনা সদস্যের ওপর হামলার ঘটনায় মাদক কারবারি নুরু আটক কালিহাতীতে খাল খনন শুরু, জলাবদ্ধতা কমে বাড়বে কৃষি উৎপাদন শ্রীপুরে রাজাবাড়ী বাজারের ইজারা নিয়ে অপপ্রচারের অভিযোগ, থানায় জিডি বিএনপি সমর্থিত সম্ভাব্য প্রার্থী জিএম কামরুজ্জামান টুকু’র গনসংযোগেই গণজোয়ার,স্হানীয়দের ব্যপক আগ্রহ-আস্থা-ভালোবাসা প্রকাশ। আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা ২ জনের মৃত্যুদন্ড, ৯ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডp

দৈনিক জনকণ্ঠ দখল।। নেপথ্যে ১০ কোটি টাকা চাঁদা দাবি

Reporter Name
  • Update Time : Tuesday, August 5, 2025,
  • 254 Time View

 

ফৌজি হাসান খান রিকু
স্টাফ রিপোর্টার-

জাতীয় দৈনিক জনকণ্ঠ পত্রিকা ও জনকণ্ঠ ভবন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির ও সাবেক সেনা (ডিজিএফআই) কর্মকর্তা আফিজুর রহমান দখল করেছে।

শনিবার (২ আগষ্ট ২০২৫) এই নজিরবিহীন ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, দৈনিক ‘জনকণ্ঠ’কে ‘স্বৈরাচারের দোসর’ আখ্যা দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির ও সাবেক সেনা (ডিজিএফআই) কর্মকর্তা আফিজুর রহমানের নেতৃত্বাধীন একটি দখলদার গোষ্ঠী পত্রিকাটির কার্যালয় দখল করে।
এই দখলের নেপথ্যে রয়েছে পত্রিকাটির মালিকের কাছে ১০ কোটি টাকা চাঁদা দাবির মতো গুরুতর অভিযোগ।

ঘটনার মূল অভিযুক্ত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির। তার নেতৃত্বে একটি দল মঙ্গলবার জনকণ্ঠ কার্যালয়ে প্রবেশ করে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।

দখলের পর নিজেদের কর্মকাণ্ডকে বৈধতা দিতে গোষ্ঠীটি ‘জনকণ্ঠ’র ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দেয়, যেখানে লেখা হয়, “ফ্যাসিবাদমুক্ত করা হয়েছে জনকণ্ঠ।” একই সঙ্গে তারা ৬ সদস্যের একটি নতুন সম্পাদকীয় বোর্ড গঠনের ঘোষণাও দিয়েছে, যা এখন থেকে পত্রিকাটি পরিচালনা করবে বলে জানানো হয়।

ঘোষিত নতুন বোর্ডে রয়েছেন-
ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) থেকে ১ জন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) থেকে ১ জন, জয়নাল আবেদীন শিশির, সাবরিনা বিনতে আহমদ, ইসরাফিল ফরাজী ও মীর জসিম।

সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশিত তথ্য অনুযায়ী, জয়নাল আবেদীন শিশিরের নেতৃত্বাধীন দলটি প্রথমে পত্রিকা কর্তৃপক্ষের কাছে ১০ কোটি টাকা চাঁদা দাবি করে। সেই দাবি পূরণ না হওয়ায় তারা ‘স্বৈরাচারের দোসর’ তকমা দিয়ে প্রতিষ্ঠানটি জোরপূর্বক দখল করে নেয়।

জয়নাল আবেদীন শিশিরের ফেসবুক প্রোফাইল থেকে জানা যায়, তিনি নিজেকে রাজনীতিবিদ হিসেবে পরিচয় দেন এবং অতীতে ‘দ্য বিজনেস স্ট্যান্ডার্ড’ পত্রিকায় প্রতিবেদক হিসেবে কাজ করেছেন।

একটি রাজনৈতিক দলের ছত্রছায়ায় একটি প্রতিষ্ঠিত গণমাধ্যমকে এভাবে দখল এবং চাঁদা দাবির ঘটনায় দেশের গণমাধ্যম জগতে তীব্র আলোড়ন ও শঙ্কা তৈরি হয়েছে। এই ঘটনা সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তাকে এক নজিরবিহীন হুমকির মুখে ফেলেছে বলে মন্তব্য করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট